Bhuvneshwar Kumar: ভারতীয় দলে এই তারকার কেরিয়ার শেষ হতে চলেছে, আর সুযোগ দেবেন না গৌতম গম্ভীর!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়ে গিয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দলের (Indian Cricket Team)। তারপরেও সিরিজ জয়ের চেয়ে বেশি আলোচনায় আসছে অন্য একটি বিষয়। আর সেই বিষয়টি হলো ৪ বছর পরে জাতীয় দলে ফেরা ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) ব্যর্থতা। সুইং সহায়ক উইকেটেও তিন ম্যাচে ১৩৯ রান বিলিয়েছেন এই অভিজ্ঞ পেসার। ভারতের অনভিজ্ঞ বোলিংকে দিশা দেখানোর জন্য দলে ফেরানো হয়েছিল তাকে। অথচ চলতি সিরিজে তাকেই সবচেয়ে দিশেহারা দেখিয়েছে ভারতীয় বোলারদের মধ্যে।
.
তার অভিজ্ঞতার ও আইপিএলের মঞ্চে অসাধারণ পারফরম্যান্স করার কারণে তিনি ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন ভুবনেশ্বর। কিন্তু সুইংয়ের জন্য অনুকূল কন্ডিশনেও ভুবনেশ্বরের চরম ব্যর্থতা ভারতীয় নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে গিয়েছে। নিউজিল্যান্ডের মতো সুইং সহায়ক কন্ডিশনে ভুবনেশ্বর কুমার সবচেয়ে বেশি কার্যকর হবেন এই ভরসাতেই টিম ম্যানেজমেন্ট তাঁকে সুযোগ দিয়েছিল। কিন্তু প্রথম ম্যাচে ৪৯, দ্বিতীয় ম্যাচে ৫০ এবং তৃতীয় ম্যাচে ৪০ রান খরচ করে সেই আস্থার কোনো প্রতিদানই দিতে পারলেন না তিনি।
নিন্দুকরা এখন বলছেন যে এই একই জায়গায় যদি কোনও তরুণ পেসার থাকতেন এবং তিনি যদি নিয়মিত ওভারে ৩৫-৩৬ রান খরচ করতেন, তবে তাঁকে নিয়ে সমালোচনার অন্ত থাকত না। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণবশত ভুবিকে নিয়ে চুপ ক্রিকেট ভক্তরা। নিজের কেরিয়ারের সায়াহ্নে এসে তাঁর ধার অনেকটাই কমে গেছে বলে মনে করছেন। আন্তর্জাতিক ক্রিকেটের আধুনিক গতির সাথে তাল মেলাতে পারছেন না তিনি।
আরও পড়ুন: ভারতীয় দলে সুযোগ দিচ্ছে না BCCI, এবার নিন্দুকদের বিরুদ্ধে মুখ খুললেন সামি! দিলেন কড়া জবাব
কিন্তু ঠিক কোথায় ভুল করছেন এই অভিজ্ঞ পেসার? এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেছেন, “ভুবির বোলিংয়ে কিছু ক্ষেত্রে ঘাটতি দেখা যাচ্ছে। আমি তাকে সমর্থন জানিয়েছিলাম এবং চেয়েছিলাম সে যেন আবার ছন্দে ফিরে আসুক, কিন্তু সে যদি ১২৯-১৩০ কিমি/ঘণ্টা গতিতে বল করে, তবে তার জন্য কাজটা কঠিন হয়ে পড়বে। বলকে দুদিকেই সুইং করানোর দক্ষতা তার আছে, কিন্তু তাকে অন্তত ১৩৪-১৩৫-১৩৬ কিমি/ঘণ্টা গতিতে বল করতে হবে। এই গতিতে বল করতে পারলে তার কার্যকারিতা দ্বিগুণ হয়ে যাবে। তবে বর্তমানে এমনটা ঘটছে না। আমার মনে হয়েছে, তার বোলিংয়ের গতি কিছুটা কম ছিল।”
আরও পড়ুন: কোহলিদের ক্লাবে ঢুকেও মাটিতে পা রাখছেন সঞ্জু স্যামসন! ম্যাচের সেরা হয়েও প্রশংসা এই সতীর্থের
অনেকেই মনে করছেন বিসিসিআইয়ের চাপে পড়ে কোচ হিসেবে গৌতম গম্ভীর উদারতা দেখিয়ে তাকে পরপর ম্যাচে সুযোগ দিয়েছেন ঠিকই, কিন্তু মাঠের ক্রিকেট পারস্পরিক শ্রদ্ধা বা আবেগের ওপর নয়, চলে পারফরম্যান্সে ওপর। অভিজ্ঞতা যদি রান আটকে চাপ তৈরি করতে না পারে, তবে ভবিষ্যতের কথা ভেবে তরুণ রক্তেই ভরসা রাখা উচিত নয়? ক্রিকেট বিশেষজ্ঞরা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন।



