Gautam Gambhir: দল জিতলেও খুশি নন কোচ গম্ভীর! শ্রেয়সের ভারতকে দিলেন এই অভিনব বার্তা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স করেছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। দুই ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে মেন ইন ব্লুজ। কিন্তু তারপরেও নিশ্চিন্ত দেখাচ্ছে না দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)।
সোশ্যাল মিডিয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে দাপট দেখিয়ে জয় নিশ্চিত করার পরে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের একটি টিম হাডলের ছবি পোস্ট করে দলকে একটি নির্দিষ্ট বার্তা দিয়েছেন গম্ভীর। সমর্থকরা যখন প্রিয় ক্রিকেটারদের এই পারফরম্যান্স দেখে উচ্ছসিত তখন গম্ভীর তাদের মাটিতে পা রেখে চলতে বলে লিখেছেন ‘স্টে হাম্বল’।

গৌতম গম্ভীর খুব ভালোভাবেই জানেন যে প্রতিটি সিরিজে এই ব্যাটিং-বান্ধব পরিবেশ পাবে না ভারতীয় দল। আর আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজগুলিতে পিচে বোলারদের জন্য সাহায্য থাকামাত্রই ধ্বসে গিয়েছিল ভারতের শক্তিশালী ব্যাটিং। সেই দুই সিরিজে নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে একটিও ম্যাচ জিততে পারেনি ভারত। তারপর অবশ্য ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন ঘটে।
আরও পড়ুন: বড় ধাক্কা খেলো BCCI! আগামী মে মাসের আগে নীল জার্সিতে পাওয়া যাবে না ভারতীয় দলের এই তারকাকে
এই ভারতীয় দলের অধিনায়ক হিসেবে যাত্রার শুরুটা একেবারেই ভালো হয়নি শ্রেয়স আইয়ারের। নিজের প্রথম ৭ টি ম্যাচের ৬ টি-তেই হারের মুখ দেখতে হয়েছিল নতুন ভারতীয় অধিনায়ককে। কিন্তু তারপর থেকে পরিস্থিতি বদলে যায়। এর পরবর্তী ১৭ ম্যাচের মধ্যে ১৪ টি-তে জয় পায় শ্রেয়সের নেতৃত্বাধীন ভারত। এর মধ্যে রয়েছে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের সম্মানও।
আরও পড়ুন: রোহিতকে টপকে সেঞ্চুরি হাঁকালেন অভিষেক শর্মা! প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই অবিশ্বাস্য কীর্তি
জিম্বাবোয়ে সফরে ০-৩ ফলে সিরিজ জয় দিয়ে শুরু হয় অধিনায়ক শ্রেয়সের ঘুরে দাঁড়ানো। এরপর ঘরের মাটিতে আফগানিস্থানকে ৩-০ ফলে হারায় তার দল। মাঝে জাপানের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচে বেকায়দায় পড়লেও জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ড্র হয় ২-২ ফলে। এখন দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতে নেয় ভারত।



