0%

DA চর্চার মাঝেই বেতন বৃদ্ধি নিয়ে আপডেট! সরকারি কর্মীদের জন্য রইল বড় হিসেব

SOBDIK NEWS: দিওয়ালির আগে ডিএ বৃদ্ধির ঘোষণার জন্য মুখিয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Employees)। এবার কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হবে সেই নিয়ে জল্পনা কল্পনা চলছে। এর মাঝেই অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) বেতন বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট। ফিটমেন্ট ফ্যাক্টর কত হলে কোন লেভেলের কর্মীর কতটা বেতন বাড়বে সেই হিসেব সামনে এসেছে।

অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধির হিসেব | (8th Pay Commission)

সরকারি কর্মীদের বেতন কতটা বাড়বে তা ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভরশীল। এর জন্য একটি সূত্র রয়েছে, বর্তমান বেসিক পে X ফিটমেন্ট ফ্যাক্টর= নতুন বেসিক পে। এখনও অষ্টম বেতন কমিশনের সুপারিশ জমা পড়েনি। এই নিয়ে কর্মী সংগঠনগুলির সঙ্গে আলোচনা করছে। সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩, ২.০, ২.৫৭, ৩.৮৩ ও ৪.০ করার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ দিওয়ালির আগেই বাড়ানো হল পুরসভার কর্মীদের মজুরি! ঘোষণা পরিবহণমন্ত্রীর

ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩ রাখা হলে একজন লেভেল ১ কর্মীর বেসিক পে ১৮ হাজার টাকা থেকে বেড়ে ৩২,৯৪০ টাকা হতে পারে। ২.০, ২.৫৭, ৩.৮৩ ও ৪.০ ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে যথাক্রমে ৩৬ হাজার টাকা, ৪৬,২৬০ টাকা, ৬৮,৯৪০ টাকা ও ৭২ হাজার টাকা হবে।

লেভেল ২ কর্মীর বর্তমান বেসিক পে ১৯,৯০০ টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩, ২.০, ২.৫৭, ৩.৮৩ ও ৪.০ -এর ক্ষেত্রে তা যথাক্রমে ৩৬,৪১৭ টাকা, ৩৯,৮০০ টাকা, ৫১,১৪৩ টাকা, ৭৬,২১৭ টাকা ও ৭৯,৬০০ টাকা হবে। লেভেল ৩ কর্মীর ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩ হলে বর্তমান বেসিক বেতন ২১,৭০০ টাকা থেকে বেড়ে ৩৯,৭১১ টাকায় পৌঁছবে। ২.০, ২.৫৭, ৩.৮৩ ও ৪.০ ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে তা হবে ৪৩,৪০০ টাকা, ৫৫,৭৬৯ টাকা, ৮৩,১১১ টাকা ও ৮৬,৮০০ টাকা।

একজন লেভেল ৪ কেন্দ্রীয় সরকারি কর্মীর বর্তমান বেসিক পে ২৫,৫০০ টাকা। ১.৮৩, ২.০, ২.৫৭, ৩.৮৩ ও ৪.০ ফিটমেন্ট ফ্যাক্টরে তা যথাক্রমে ৪৬,৬৬৫ টাকা, ৫১ হাজার টাকা, ৬৫,৫৩৫ টাকা, ৯৭,৬৬৫ টাকা ও ১,০২,০০০ টাকায় পৌঁছবে। লেভেল ৫ কর্মীর বেসিক পে ২৯,২০০ টাকা থেকে বেড়ে যথাক্রমে ৫৩,৪৩৬ টাকা, ৫৮,৪০০ টাকা, ৭৫,০৪৪ টাকা, ১,১১,৮৩৬ টাকা ও ১,১৬,৮০০ টাকা পৌঁছে যাবে।

8th Pay Commission

এছাড়া ১.৮৩, ২.০, ২.৫৭, ৩.৮৩ ও ৪.০ ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে লেভেল ৬ কর্মীর বেসিক পে ৩৫,৪০০ টাকা থেকে বেড়ে ৬৪,৭৮২ টাকা, ৭০,৮০০ টাকা, ৯০,৯৭৮ টাকা, ১,৩৫,৫৮২ টাকা ও ১,৪১,৬০০ টাকা হবে। অন্যদিকে লেভেল ৭ কর্মীর বর্তমান বেসিক পে ৪৪,৯০০ টাকা। তাঁদের বেতন যথাক্রমে ৮২,১৬৭ টাকা, ৮৯,৮০০ টাকা, ১,১৫,৩৯৩ টাকা, ১,৭১,৯৬৭ টাকা ও ১,৭৯,৬০০ টাকা হবে।

কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলি দীর্ঘদিন ধরে উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়ে আসছে। এই নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করছে অষ্টম বেতন কমিশন। আগামী বছরের মে মাসের মধ্যে কমিশন সুপারিশ জমা করবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker