Tamralipta Express: দিঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত এক্সপ্রেসের ইঞ্জিন! হেঁটে চললেন যাত্রীরা |Tamralipta Express Train Engine Failure

সহেলি মিত্র, কলকাতা: ঘুরতে গিয়ে একি বিপত্তি! দিঘা যাওয়ার জন্য অনেক যাত্রীই বাস ছেড়ে ট্রেন ধরেছিলেন, কিন্তু সেই ট্রেন যে এভাবে সকলকে মাঝপথে ঝুলিয়ে দেবে কেউ স্বপ্নেও সেটা হয়তো ভাবতে পারেননি। আজ কথা হচ্ছে দিঘা যাওয়ার বিখ্যাত ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস (Tamralipta Express) নিয়ে। দিঘা (Digha) ঢোকার আগে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে। যার ফলে হেঁটেই দিঘার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বহু মানুষ।
দিঘা ঢোকার আগে মাঝরাস্তায় বিকল
তাম্রলিপ্ত এক্সপ্রেস হল দিঘা যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ট্রেন। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়ে। যদিও এই এক্সপ্রেস ট্রেন নিয়ে যাত্রীদের ক্ষোভের শেষ নেই। মাসে পর মাস বছরে পর বছর ধরে ট্রেনটি প্রায় দিনই সময়ের থেকে অনেকটাই দেরিতে চলে বলে অভিযোগ যাত্রীদের। এই না অবস্থায় নতুন করে বিতর্কের সৃষ্টি করল তাম্রলিপ্ত এক্সপ্রেস। আজ বুধবার দিঘা ঢোকার ঠিক আগে যেখানে চেক পয়েন্ট আছে সেখানেই ট্রেনটির ইঞ্জিন ফেল হয়ে যায় বলে খবর।
হেঁটে দিঘা যাচ্ছেন যাত্রীরা
এহেন ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। শেষমেষ হেঁটেই সকলে দিঘা স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বলে খবর। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও বেশ ভাইরাল সামাজিক মাধ্যমে।
বিস্তারিত আসছে…



