Abhishek Sharma: বাবর আজমকে টপকে গেলেন অভিষেক শর্মা, এবার নিঃশ্বাস ফেলছেন এই তারকার কাঁধে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েলিংটনে দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। আর ভারতের সিরিজ জয় নিশ্চিত হওয়ার দিনে ব্যাট হাতে ঝড় তুললেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তার অনবদ্য শতরানের দৌলতেই ১৯৯ রানের টার্গেট মাত্র ৮০ বলে তুলে নেয় ভারত। আর এই বিধ্বংসী ইনিংস খেলে তিনি টপকে গেলেন পাকিস্তানের বাবর আজমকে (Babar Azam)।
টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের নিরীখে সবচেয়ে বেশি শতরান হাঁকানোর তালিকায় এবার পাকিস্তানের তারকাকে পিছনে ফেলে দিলেন ভারতের এই তারকা বাঁ-হাতি ওপেনার। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩৮ বলে ১১৩ রানের অসাধারণ ইনিংস খেলেন অভিষেক। চার ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও ১১টি ছক্কায়।

এদিন প্রথমে ১৪ বলে নিজের হাফ-সেঞ্চুরি সম্পূৰ্ণ করেন। শতরান সম্পূর্ণ করতে নেন আরও ২১ টি বল। এই ইনিংসের সুবাদেই ভারতীয় দল ১৯৯ রানের লক্ষ্য তাড়া করে মাত্র ৮০ বলে। এই শতরানটি তার অভিষেকের কেরিয়ারের ১১তম টি-টোয়েন্টি সেঞ্চুরি। আর তাতেই তিনি টপকে গেলেন বাবর আজমকে। দলকে জেতানোর নিরীখে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শতরান করার তালিকায় ক্রিস গেইলের (১৬) পরেই দ্বিতীয় স্থানে উঠে এলেন অভিষেক শর্মা।
আরও পড়ুন: নিউজিল্যান্ডে সিরিজ জিততেই বদলে গেলো ইতিহাস! দক্ষিণ আফ্রিকার রেকর্ড ভেঙে দিলো শ্রেয়সের ভারত
এই নির্দিষ্ট ক্ষেত্রেও তার শতরানের সংখ্যা ১১টি। অর্থাৎ তার প্রতিটি শতরানের ক্ষেত্রেই জয় পেয়েছে তার দল। আর তিনি দুই নম্বরে উঠে আসায় তিনে নেমে গেলেন বাবর আজম। দলের জয়ের ক্ষেত্রে পাকিস্তানের মহাতারকা ১০টি শতরান করেছেন টি-টোয়েন্টি ফরম্যাটে।
আরও পড়ুন: রোহিতকে টপকে সেঞ্চুরি হাঁকালেন অভিষেক শর্মা! প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই অবিশ্বাস্য কীর্তি
শুধু ম্যাচে জয়ের দিক দিয়েই নয়, সামগ্রিকভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে মোট ১১তম শতরান করে তিনি হয়ে উঠেছেন এই ফরম্যাটে সবচেয়ে বেশি শতরান করা ভারতীয় ক্রিকেটার। তিনি টপকে গিয়েছেন কিংবদন্তি বিরাট কোহলিকে যার ঝুলিতে আছে ১০টি টি-টোয়েন্টি শতরান। গোটা বিশ্বের নিরীখে তার চেয়ে এই তালিকায় উপরে আছেন শুধু ক্রিস গেইল (২২) এবং বাবর আজম (১৩)।




