0%

স্ত্রীর চিকিৎসা, মেয়েকে বিজ্ঞান নিয়ে পড়ানো! খরচ যোগাতে বিটি রোডে ধূপকাঠি বেচেন প্রৌঢ় | Struggle Story of Ajay Saha who sells incense sticks daily to fulfil his child’s dream

অনন্যা সরকার, কলকাতা: পরিবারের ভরণপোষণের জন্য একজন বাবা ও স্বামী তাঁর সর্বস্ব উৎসর্গ করতে পারেন। আমাদের চারপাশে এরকম অনেক মানুষই রয়েছেন যারা নিঃশব্দে প্রতিদিন জীবনের যুদ্ধে লড়ে যাচ্ছেন (Struggle Story)। কেউ লড়ছেন অভাবের সাথে, আবার কেউ অসুখের। তবু পরিবারের মানুষদের ভালো রাখার জন্য তাঁদের এই লড়াই জারি আছে। 

এরকম একজন মানুষ হলেন অজয় কুমার সাহা। রোজ সন্ধ্যা বিটি রোডের দিকে গেলে তাঁকে দেখতে পাবেন। হাতে ধুপকাঠির প্যাকেট হাতে খরিদ্দারের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। অসুস্থ স্ত্রীর চিকিৎসা ও মেয়ের উচ্চশিক্ষার জন্য তাঁর এই নিত্যদিনের সংগ্রামের কাহিনী সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওর মাধ্যমে সামনে এসেছে। 

পরিবারের জন্য অজয়বাবুর নিত্যদিনের লড়াই

প্রৌঢ় অজয় কুমার সাহা বাড়িতে তৈরি ধুপকাঠি বিক্রি করেন বিটি রোডের ধারে। তিনি জানান, রোজগারের কোনো ঠিক নেই, একেক দিন একেক রকম হয়। ধূপকাঠির পাশাপাশি তাই আরও ছোটখাটো নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে হয় তাঁকে। তাঁরই উপার্জনে সংসার চলে, স্ত্রীর চিকিৎসা করেন এবং মেয়েকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ান। 

আরও পড়ুন: ক্লার্ক ও গ্রুপ ডি প্রার্থীদের ক্যাটাগরি সংশোধনের সুযোগ, বড় ঘোষণা WBCSSC-র

অজয় বাবু জানান তার স্ত্রী কয়েকবছর আগে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। তার ফলে তাঁর শরীরের বাঁদিকটি পক্ষাঘাতগ্রস্ত হয়। তাঁকে কিছুটা সুস্থ করার পর তিনিই এখন ধূপ তৈরিতে অজয়বাবুকে সাহায্যে করেন। প্রতিদিন হাতে বানানো ধূপ ঝোলায় ভরে অজয়বাবু বিটি রোডে কাছে পৌঁছে যান। কোনোদিন বিক্রি হয়, আবার কোনোদিন খালি হাতেই ফিরতে হয়। 

আরও পড়ুন: হাওড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত শীঘ্রই মেট্রো চলবে! ২,৩৬৫ কোটির টাকা প্রকল্পের নতুন সমীক্ষা

অভাব অনটনের মধ্যেও নিজের মেয়েকে ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে পড়াচ্ছেন সাহাবাবু। তিনি জানান তাঁর মেয়ে অ্যাডামস ইনস্টিটিউটে বিজ্ঞান নিয়ে পড়ছে। আর এক বছরই বাকি আছে তার কোর্স শেষ হতে। মেয়েকে শিক্ষিত করার জন্য অজয়বাবুর এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন নেট নাগরিকরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker