ট্রেন দুর্ঘটনার বলি ৬৮! সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল স্পেন, ‘মৃত্যুর মন্ত্রী’, উঠল স্লোগান

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে এবার সরকারের বিরুদ্ধে পথে নামল জনতা। বুধবার রাতে রাজধানী মাদ্রিদের রাজপথের দখল নেন নাগরিকরা। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তের পদত্যাগ দাবিতে সরব হন তাঁরা। বিক্ষোভকারীদের মুখে স্লোগান স্লোগান, পুয়েন্তের শাস্তি হোক, মৃত্যুর মন্ত্রী।’ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসেপ সেল ফাটায় পুলিশ।
স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে মাদ্রিদে পরিবহন মন্ত্রকের ভবনের বাইরে প্রায় ১ হাজার ৫০০ মানুষ জড়ো হন। প্রধানমন্ত্রী এবং পরিবহনমন্ত্রীদের ইস্তাফার দাবিতে সোচ্চার হন তাঁরা। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা বোতল এবং মশালও নিক্ষেপ করেন। পালটা পদক্ষেপ করে বাহিনীও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করা হয়। পাশাপাশি, ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেলও। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহত বা গ্রেপ্তারির খবর মেলেনি। বিক্ষোভের একাধিক ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। প্রতিবাদীদের হাতে প্ল্যাকার্ডও দেখা যায়। সেখানেব লেখা, ‘অপরাধীদের শাসনব্যবস্থা নিপাত যাক।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ট্রেন চালকরা ধর্মঘটের ডাক দিয়েছেন।
BARCELONA RIOTS: FAKE PROTEST CALLS, REAL CHAOS TikTok accounts linked to “Blocus” allegedly lured youths into unrest disguised as student protests. -130 arrested, 76 minors -14 police officers injured -More rallies promoted across #Europe. #Barcelona #Spain https://t.co/X9CCdxV0Fu
— Geo Politics Desk (@GeoPoliticsDesk) October 28, 2026
উল্লেখ্য, বুধবার সকালে স্পেনের তোলেদো প্রদেশে দু’টি ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ৬৮ জনের। স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, দু’টি ট্রেন একই রুটে চলছিল। সেই সময় দ্রুতগতিতে পিছনে থাকা ট্রেনটি সামনের ট্রেনটিকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ট্রেন দু’টির একাধিক বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল। উদ্ধার করা হয় আহত যাত্রীদের। দুর্ঘটনায় জখম হয়েছেন প্রায় ১৭৯ জন।
BARCELONA RIOTS: FAKE PROTEST CALLS, REAL CHAOS TikTok accounts linked to “Blocus” allegedly lured youths into unrest disguised as student protests. -130 arrested, 76 minors -14 police officers injured -More rallies promoted across #Europe. #Barcelona #Spain https://t.co/X9CCdxV0Fu


