উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী কমার নেপথ্যে কী? সেমেস্টার ও স্কুলছুট নিয়ে ভাবনা সংসদের

সবদিক নিউজ: মাধ্যমিকে তুলনায় উচ্চ মাধ্যমিকে (WBCHSE) পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার কারণ খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি উচ্চমাধ্যমিকে সেমিস্টার ব্যবস্থা চালানোর অভিজ্ঞতা ও এই পদ্ধতিতে কোন সমস্যা হচ্ছে কিনা তা জানতে স্কুল শিক্ষকদের কাছ থেকে মতামত ও পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে সভাপতি অসিত কুমার মণ্ডল।
উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী কমার কারণ খুঁজবে সংসদ (WBCHSE)
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি কথা অনুযায়ী (WBCHSE) মাধ্যমিকে পরীক্ষায় যেখানে নো লক্ষের বেশি পরীক্ষার্থী থাকে। সেখানে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। কেন এই পার্থক্য তৈরি হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন।
মাধ্যমিকের পর কতজন পড়ুয়া উচ্চমাধ্যমিকে ভর্তি হচ্ছেন না পাশাপাশি তার পিছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখার জরুরী। পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়ার প্রবণতা ও স্কুল ছুটের সমস্যা ও এই প্রসঙ্গে বিবেচনায় আসতে পারে বলে মত তাঁর। অপরদিকে উচ্চমাধ্যমিকে সেমিস্টার ব্যবস্থা চালু হওয়ার পর তাই সুবিধাও অসুবিধা দুটো দিকই পর্যালোচনা করতে চাই সংসদ।

রাজস্থান সফরে বাড়তি ট্রেন, পুজোর ছুটিতে রেলের বিশেষ পরিষেবার ঘোষণা
নতুন পদ্ধতিতে পড়ুয়া ও শিক্ষকদের কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তা জানতে স্কুলের শিক্ষকদের কাছে থেকে তথ্য জানতে চাওয়া হবে। তাদের অভিজ্ঞতা ও পরামর্শের ভিত্তিতে সমস্যা গুলি চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে বলেও জানানো হয়েছে। তারই সঙ্গে উচ্চমাধ্যমিকে সেমিস্টার ব্যবস্থা চালুর ফলে পড়াশোনার ধরন ও পাঠ্যক্রম শেষ করার সময় পরীক্ষার প্রস্তুতিতে কি প্রভাব পড়ছে তা বোঝার ক্ষেত্রেও শিক্ষকদের মতামত গুরুত্বপূর্ণ বলে জানান সভাপতি।
তবে পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার কারণ অনুসন্ধান ও সেমিস্টার ব্যবস্থা পর্যালোচনা এই দুটি বিষয়েই আগামী দিনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে স্কুল ছুটির পরিসংখ্যান ও পরীক্ষার্থীর সংখ্যা কমান নির্দিষ্ট কারণ এবং সেমিস্টার ব্যবস্থার সম্ভাব্য পরিবর্তন নিয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
প্রসঙ্গত ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পরীক্ষার্থীরা আনসার কি দেখে আপত্তি জানানো সুযোগ পাচ্ছেন। আর এর ফল প্রকাশ হতে পারে নভেম্বরের শেষে বাট ডিসেম্বরে প্রথম সপ্তাহে (WBCHSE)।




