0%

Arambagh Bus Accident: ভরদুপুরে আরামবাগে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত একাধিক যাত্রী | Hooghly Arambagh Bus Accident

প্রীতি পোদ্দার, কলকাতা: ভয়ংকর দুর্ঘটনা আরামবাগে (Arambagh), আজ, বুধবার দুপুরে যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা রাস্তা থেকে ছিটকে উল্টে গেল নয়ানজুলিতে। দুর্ঘটনায় (Arambagh Bus Accident) গুরুতর আহত হয়েছেন একাধিক। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত বাসযাত্রীদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে মহিলাও রয়েছেন। তাঁদের প্রত্যেকের বাড়ি পূর্ব বর্ধমানে। ঘটনাকে ঘিরে এলাকায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরামবাগে বাস দুর্ঘটনা

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ বুধবার দুপুরে হুগলি জেলার অন্তর্গত আরামবাগের মলয়পুরে বালিয়া এলাকায় একটি বাস গতির নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের গোতান-আরামবাগ রুটের ওই বাসটি আরামবাগের দিকে যাচ্ছিল। আর মাঝপথেই এমন ভয়ংকর ঘটনার সম্মুখীন হন যাত্রীরা। এদিকে চোখের সামনে এই দুর্ঘটনা ঘটায় তড়িঘড়ি বাদের ভিতরে থাকা যাত্রীদের উদ্ধারের জন্য ছুটে এসেছেন স্থানীয় বাসিন্দারা। সকলের সহযোগিতায় আহত বাসযাত্রীদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 মালদায় গাছে উঠে ফেঁসে গেল নারকেল চোর, নামাতে দমকল ও পুলিশ ডাকল বন বিভাগ

হাসপাতালে ভর্তি ৭ জন

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পুরুষ ও মহিলা মিলিয়ে ৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের প্রত্যেকের বাড়ি পূর্ব বর্ধমানে। বাসের মধ্যে অন্তত ১২ থেকে ১৩ জন ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনা প্রসঙ্গে বাসের মধ্যে থাকা আহত এক যাত্রী জানিয়েছেন, “চার চাকার একটি গাড়িকে ক্রস করার চেষ্টা করছিল চালক। সেই সময় স্টিয়ারিং এ কোনো সমস্যা থাকায় এই দুর্ঘটনা ঘটে।” স্থানীয়দের তরফে দুর্ঘটনার খবর থানায় জানানো হলে ১০-১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।

 “৭৫ বছর বয়সে আর না দাঁড়ানোই ভালো” নাম না করে মমতাকে পরামর্শ শুভেন্দুর

পুলিশের তরফে জানানো বাসের চালক পলাতক। যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, পুলিশ তা অনুসন্ধান করে দেখছে। অনেকের ধারণা গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন আবার অনেকের ধারণা ব্রেক ফেল হওয়ায় এই ঘটনা ঘটেছে। আপাতত বাসটিকে নয়ানজুলি থেকে তোলার চেষ্টা করা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker