মাঝআকাশে বাঁচিয়েছেন শতাধিক প্রাণ, এবার আমিরশাহীর ‘পদ্মবিভূষণ’ পেলেন মচ্ছর

প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে তখন উড়ছে বিমান। আচমকাই ককপিটে পাইলটের ছুরির কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন স্মিত মচ্ছর। তবু নিজের শেষ চেষ্টা করে তিনি খুলে দিয়েছিলেন বিমানের দরজা। বাঁচিয়েছিলেন শতাধিক প্রাণ। ভারতীয় পাইলটের অসামান্য বীরত্বের কাহিনি আজ সকলেরই জানা। এবার সেই সাহসিকতার জন্য পুরস্কার পেলেন ভারতীয় পাইলট। সংযুক্ত আরব আমিরশাহীর দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দেওয়া হল তাঁর হাতে।
গত ৩০ অক্টোবর মাঝআকাশে যে বীরত্বের নিদর্শন রেখেছিলেন মচ্ছর, তারপর একাধিক দেশ তাঁকে সম্মান দেওয়ার ঘোষণা করেছিল। তবে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন মচ্ছর। সূত্রের খবর, পরপর আঘাতের জেরে স্মিতের মাথার খুলির একাংশ ভেঙে বিপজ্জনকভাবে মস্তিষ্কের ভিতরে ঢুকে গিয়েছিল। আরব আমিরশাহীতে নিয়ে যাওয়ার আগেই সৌদি আরবে তড়িঘড়ি অস্ত্রোপচারে মাথার খুলি পুনর্গঠন করেন চিকিৎসকরা। এরপরেও ঝুঁকির মধ্যে ছিলেন স্মিত। তবে আপাতত তিনি সুস্থ হয়ে উঠেছেন অনেকটাই।
বুধবার মচ্ছরের হাতে তুলে দেওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহীর দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ফার্স্ট ক্লাস অর্ডার অফ জায়েদ সেকেন্ড। ফ্লাইদুবাইয়ের ওই বিমানে থাকা আরও দুই পাইলটকেও এই সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান তুলে দিয়েছেন দুবাইয়ের রাজকুমার শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাখতুম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী। উল্লেখ্য, এর আগে মচ্ছরকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন শেখ হামদান।
رئيس الدولة يمنح طاقم طائرة “فلاي دبي” وسام زايد الثاني، تقديراً لشجاعتهم ودورهم في الحفاظ على سلامة الركاب في واقعة رحلة “فلاي دبي” يوم 30 من شهر سبتمبر الماضي، وحمدان بن محمد يقلد الأوسمة للطاقم ويشيد بدورهم ومستوى المسؤولية التي تحلوا بها في الحفاظ على سلامة المسافرين وأمنهم. https://t.co/60sqR6y4Wx
— Dubai Media Office (@DXBMediaOffice) October 27, 2026
প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ সম্মান অর্ডার অফ জায়েদ পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে এর আগে ভূষিত হয়েছেন আরও দুই ভারতীয়। এছাড়াও মচ্ছরের হাতে তুলে দেওয়া হবে ইজরায়েলের সর্বোচ্চ সাহসিকতা সম্মান। ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগ এই ঘোষণা করেছেন। ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে ভারতীয় পাইলটকে।
শেয়ার
লিংক



