0%

ক্লার্ক ও গ্রুপ ডি প্রার্থীদের ক্যাটাগরি সংশোধনের সুযোগ, বড় ঘোষণা WBCSSC-র | West Bengal Central School Service Commission Opens Edit Window

আনিষা চৌধুরী, কলকাতা: বিরাট ঘোষণা! ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (West Bengal Central School Service Commission or WBSSC)-এর নতুন বিজ্ঞপ্তিতে 1st SLST (NTS), 2025-এর ক্লার্ক ও গ্রুপ ডি পদের প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। ২৭ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, OBC সাব ক্যাটাগরি, আনরিজার্ভড (UR) ক্যাটাগরি এবং PwBD (Persons with Benchmark Disability) সংক্রান্ত তথ্য আপডেট করার সুযোগ দেওয়া হচ্ছে। এই সুবিধা কার্যকর থাকবে ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। অর্থাৎ, সংশ্লিষ্ট প্রার্থীদের হাতে তথ্য সংশোধনের জন্য সময় রয়েছে মাত্র তিন দিন।

কী জানিয়েছে কমিশন?

কমিশন জানিয়েছে, সংশোধিত শূন্যপদের রোস্টার সংক্রান্ত বিজ্ঞপ্তির ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, প্রার্থীরাও অন্তত একবার তথ্য সংশোধনের সুযোগ চেয়েছিলেন, সেই কথাও জানানো হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতেই অনলাইন পোর্টাল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

কীভাবে তথ্য সংশোধন করবেন? সংশ্লিষ্ট প্রার্থীদের প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com-এ লগইন করতে হবে। এরপর আবেদন সংক্রান্ত পেজে গিয়ে ‘EDIT’ অপশন বেছে নিতে হবে। সেখান থেকে ড্রপডাউন মেনুর মাধ্যমে প্রয়োজনীয় ক্যাটাগরি নির্বাচন করতে হবে। ক্যাটাগরি বেছে নেওয়ার পর নির্ধারিত জায়গায় সংশ্লিষ্ট শংসাপত্রের নম্বর এবং শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষের নাম আলাদা টেক্সট বক্সে উল্লেখ করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে দেওয়া তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি।

বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবি, অভিষেকের আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট

এই বিজ্ঞপ্তি বিশেষ করে 1st SLST (NTS), 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া ক্লার্ক ও গ্রুপ ডি পদের প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, ক্যাটাগরি সংক্রান্ত তথ্য সংশোধনের ক্ষেত্রে কমিশন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। যাঁদের OBC Sub-Category, UR Category অথবা PwBD সংক্রান্ত তথ্য আপডেট করা প্রয়োজন, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইন পোর্টালে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংশোধনের সুযোগটি শুধুমাত্র সংশ্লিষ্ট ক্যাটাগরির তথ্যের জন্যই প্রযোজ্য। বিজ্ঞপ্তিতে অন্য তথ্য পরিবর্তনের কোনও নির্দেশ দেওয়া হয়নি।

মহাশক্তিশালী রূপ নেবে ঘূর্ণিঝড় অর্ণব, ভারী বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গে, আগামীকালের আবহাওয়া

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ২৯ অক্টোবরের পর এই বিষয়ে আর কোনও আবেদন বা সময়সীমা বাড়ানোর অনুরোধ গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে কমিশন। ফলে শেষ দিনের জন্য অপেক্ষা না করে প্রয়োজনীয় নথি ও শংসাপত্রের তথ্য প্রস্তুত রেখে সংশোধনের কাজ সম্পন্ন করাই প্রার্থীদের জন্য মঙ্গলজনক। বিস্তারিত নির্দেশিকা এবং আবেদন সংক্রান্ত আপডেটের জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com অনুসরণ করুন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker