ঘূর্ণিঝড় অর্ণবের জের, আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন

SOBDIK NEWS: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় চলছে ঝড়বৃষ্টি। বাংলায় এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বিকেলের দিকে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দুপুরের পর আকাশে মেঘ বাড়বে। বিকেলের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছ। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ কলকাতার আবহাওয়া | South Bengal Weather
বৃহস্পতিবার সকালে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। রোদের দেখা মিললেও বিকেলের পর আবহাওয়া বদলাতে পারে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ও হতে পারে। তবে কলকাতায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। বৃষ্টির জেরে রাস্তায় যানজটও হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ যোগ্য হয়েও মিলছে না অন্নপূর্ণা যোজনার টাকা! পুজোর পরেই দিকে দিকে বিক্ষোভ মহিলাদের
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের চার জেলাতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। তাই দিনের শুরুতে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি।




