0%

ব্যালট পেপারের ভোটেও শূন্য, MLC নির্বাচনে একটিও আসন পেল না কংগ্রেস, কটাক্ষ মোদীর

আনিষা চৌধুরী, কলকাতা: ভোট চুরির আশঙ্কায় ইভিএম সরিয়ে ব্যালট পেপারে ভোটগ্রহণ! তবুও মিলল না আশানুরূপ ফলাফল। নির্বাচনে কংগ্রেসের (Congress) ফলাফল নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও কর্নাটকের বিধান পরিষদ (Member of Legislative Council) নির্বাচনে কংগ্রেসের কোনও আসন না পাওয়ার প্রসঙ্গ তুলে সমাজমাধ্যমে কটাক্ষ করেছেন তিনি। বলাই বাহুল্য, চার রাজ্যের ২৮টি আসনের নির্বাচন ঘিরে কংগ্রেসের পরাজয়ের আগুনে ঘি ঢেলেছে মোদীর এই পোস্ট।

কী বললেন প্রধানমন্ত্রী?

নিজের এক্স হ্যান্ডলে মোদী লিখেছেন, “চারটি বড় রাজ্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও কর্নাটকে ২৮টি আসনে MLC নির্বাচন হয়েছে। ভোটগ্রহণ হয়েছে ব্যালট পেপারে। বলুন তো, কংগ্রেস কতগুলি আসন জিতেছে?” ব্যালট পেপারে ভোট হওয়ার বিষয়টি আলাদা করে উল্লেখ করে কংগ্রেসের নির্বাচনী ফলাফল নিয়েই ব্যঙ্গাত্মক সুরে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। ইভিএম নিয়ে আপত্তি এবং ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি করেছিলেন বিরোধীরা। সব শর্ত মানার পরেও হেরে ভূত কংগ্রেস।

২৩ অক্টোবর এই চার রাজ্যের বিধান পরিষদের শিক্ষক ও স্নাতক কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হয়েছিল। ২৭ অক্টোবর থেকে শুরু হয় গণনা। ২৮ অক্টোবর প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে, কংগ্রেস যে আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার একটিতেও জয় পায়নি। যদিও চার রাজ্যের ২৮টি আসনের সবকটিতে কংগ্রেস প্রার্থী দেয়নি।

“ভালো করে ডাক্তার দেখানো উচিত” এবার মমতা ব্যানার্জিকে আক্রমণ ঋতব্রতর

কর্নাটকে কংগ্রেসের ফলাফল বিশেষভাবে আলোচনায় এসেছে। সেখানে বিজেপি ও জেডিএসের জোট চারটি বিধান পরিষদের আসনেই জয় পেয়েছে। বেঙ্গালুরু শিক্ষক কেন্দ্রটি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে জেডিএস। অন্যদিকে, উত্তরপ্রদেশে বিজেপি ও সমাজবাদী পার্টি একাধিক আসনে জয় পেয়েছে। বিহারেও জন সুরাজ, আরজেডি, বিজেপি এবং নির্দল প্রার্থীদের জয়ের খবর সামনে এসেছে। কিন্তু কংগ্রেসের থলি একেবারেই শূন্য।

ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকলেও দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে, আগামীকালের আবহাওয়া

বিরোধীদের ইভিএম নিয়ে প্রশ্ন এবং ব্যালট পেপারে ভোটের দাবি মেনে নেওয়ার পরেও এই ফলাফল? এটাকেই হাতিয়ার করেই কংগ্রেসকে নিশানা করেছেন মোদী। ব্যালট পেপারে নির্বাচন হওয়ার পরেও কংগ্রেস কেন জয়ের মুখ দেখল না? তবে কি তৃণমূলের মতন এবার হারিয়ে যেতে বসেছে কংগ্রেস?

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker