0%

২৫,০০০ কোটির মেগা পরিকল্পনা! ইউরোপের এই কোম্পানির দিকে নজর গৌতম আদানির

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির জিও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও এবার গৌতম আদানিও (Gautam Adani) বড় অধিগ্রহণের পরিকল্পনা করেছেন। মূলত, এবার আদানি ইউরোপের একটি সংস্থার দিকে নজর দিচ্ছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত সূত্রগুলি জানিয়েছে ভারতের (India ) শ্রেষ্ঠ ধনী ব্যক্তি গৌতম আদানি ডাচ এনার্জি স্টোরেজ গ্রুপ ভিটিটিআই (VTTI) অধিগ্রহণের কথা ভাবছেন। মূলত, সরবরাহ বিঘ্নিত হওয়ায় এনার্জি ট্রেডিংয়ের জন্য এই ধরনের সংস্থাগুলি আরও বেশি মূল্যবান হয়ে উঠেছে। সূত্র অনুযায়ী, আদানি গ্রুপ (Adani Group) রটারডামে স্থিত VTTI অধিগ্রহণের বিষয়টি খতিয়ে দেখা সংস্থাগুলির মধ্যে অন্যতম। এই চুক্তির ফলে সংস্থাটির ভ্যালু প্রায় ৩ বিলিয়ন ইউরো (৩.৪ বিলিয়ন ডলার), ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৩,০০০ কোটি টাকার সমতুল্য হতে পারে।

ইউরোপের কোম্পানির দিকে নজর গৌতম আদানির (Gautam Adani):

VTTI কী করে: জানিয়ে রাখি যে, অস্ট্রেলিয়ান ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজার IFM ইনভেস্টরস প্রাইভেট লিমিটেড এবং এনার্জি ও প্রোডাক্ট গোষ্ঠী ভিটোল SA VTTI-এর প্রায় ৪৫ শতাংশ শেয়ারের মালিক। আর বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি তথা ADNOC। এদিকে, গোপনীয় তথ্যের কারণে নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলি ET-র রিপোর্টকে জানিয়েছেন, ADNOC VTTI-তে থাকা তার সম্পূর্ণ শেয়ার বিক্রি করে দেওয়ার কথা বিবেচনা করছে। এছাড়াও, এই চুক্তির মাধ্যমে অন্যান্য মালিকরাও সংস্থাটিতে তাদের অংশীদারিত্ব কমানোর কথা বিবেচনা করতে পারেন।

সূত্রাগুলি আরও জানিয়েছে যে, আলোচনা এখনও চলছে এবং চুক্তি চূড়ান্ত হবে কিনা তা নিশ্চিত নয়। তাদের মতে, অন্যান্য দরদাতারাও VTTI-তে অংশীদারিত্ব কেনার চেষ্টা করছে। VTTI ফুয়েল এবং জীবাশ্ম জ্বালানি, জৈব জ্বালানি এবং দ্রাবক সংরক্ষণের জন্য ব্যবহৃত টার্মিনাল পরিচালনা করে। সংস্থাটির কার্যক্রম বিশ্বজুড়ে বিস্তৃত।

আরও পড়ুন: ঠিক যেন বৈভব! মাত্র ১৫ বছর বয়সেই ইতিহাস উমা কাশ্বীর, হলেন WPL-এর সর্বকনিষ্ঠ খেলোয়াড়

আদানি গ্রুপ: জানিয়ে রাখি যে, আদানি গ্রুপের পোর্টফোলিওতে বিমানবন্দর থেকে শুরু করে সড়ক এবং ডেটা সেন্টারের মতো ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেট ছাড়াও মাইনিং ও প্রতিরক্ষা সম্পর্কিত অ্যাসেটও রয়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি। তাঁর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১০৫.৭ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: ভারতের কাছ থেকে শেখা উচিত! T20-তে তৃতীয় পরাজয়ের পর বড় প্রতিক্রিয়া নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারের

আদানি গ্রুপের প্রধান লিস্টেড কোম্পানি, আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড, জুলাই মাসে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কাছ থেকে ১.৬ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এটি মূলধনী ব্যয় এবং ঋণ পরিশোধের জন্য ব্যবহার করা হবে। এদিকে, ইতিমধ্যেই গৌতম আদানি আমেরিকায় সিকিউরিটিজ জালিয়াতির অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। এহেন একাধিক প্রতিবন্ধকতা সামলে নিজেদের বৃদ্ধি ত্বরান্বিত করতে আদানি গ্রুপ বিদেশেও অধিগ্রহণের কথা ভাবছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker