0%

বিজ্ঞাপন হাতছাড়া, ক্ষমা চেয়েও রেহাই নেই এমবাপের! ‘মাও’ মন্তব্যে বিপাকে মহাতারকা

মাও জেদংকে একনায়ক বলার জেরে একগুচ্ছ বিজ্ঞাপনী চুক্তি হাতছাড়া হয়েছে। তারপরও কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) ভোগান্তি কমছে না। ইতিমধ্যেই তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন মাও সংক্রান্ত মন্তব্যের জন্য। কিন্তু চিন তাতে মোটেই শান্ত হতে নারাজ। এবার ফরাসি তারকার ক্লাব রিয়াল মাদ্রিদের উপরেও চটেছে বেজিং। সবমিলিয়ে বিতর্কের আগুন অনেকখানি বেড়েছে। ফুটবলমহলেও বেশ জটিলতা তৈরি হয়েছে গোটা ঘটনাক্রম ঘিরে।

ঠিক কী করেছেন ফরাসি অধিনায়ক? বহুদিন ধরেই নেটদুনিয়ায় ঘোরাফেরা করে তাঁর একটি মিম। চিনের প্রাক্তন প্রেসিডেন্ট মাও জেদংয়ের ছবিতেই বসিয়ে দেওয়া হয় এমবাপের মুখ। এবং সেই ছবি নেটিজেনদের বেশ মনে ধরে। তারপর থেকেই ফুটবলমহলে ভাইরাল হয়ে যায় এমবাপের ‘ডিক্টেটর’ ডাকনাম। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমবাপে জানিয়েছিলেন, এই মিমটা তাঁরও বেশ পছন্দের। আর সেখানেই বিপত্তি। মাও জেদংয়ের নাম মনে করতে না পেরে ফরাসি তারকা বলে বসেন, “উনি যেন কে, মনে হয় চিনের একজন ডিক্টেটর।”

এই মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়ে চিনা আমজনতার একাংশ। মাও জেদংয়ের সম্পর্কে এমন কটাক্ষমূলক মন্তব্য করে চিনের জাতীয় স্বার্থে আঘাত করেছেন তারকা ফুটবলার, এমন অভিযোগ ওঠে। অন্তত তিনটি পণ্য এমবাপের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি শেষ করে দিয়েছে। তারপরই নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন ফরাসি অধিনায়ক। কিন্তু তাতে লাভ হয়নি। এমবাপে খেলেছেন বলে চিনে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার ম্যাচের সম্প্রচার বন্ধ করে দেয় সেদেশের জাতীয় মিডিয়া।

বেজিংয়ের তরফ থেকে সাফ বলা হয়, এমবাপের এই মন্তব্যের দায় নিতে হবে রিয়ালকেও। সেই দাবি মেনে ক্ষমা চেয়ে বিবৃতিও দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। আপাতত চিনা মিডিয়া সন্তুষ্ট হয়েছে এই ক্ষমাপ্রার্থনায়। কিন্তু রিয়ালের ম্যাচ চিনে সম্প্রচারিত হবে কিনা, সেই নিয়ে এখনও কিছু জানানো হয়নি। সূত্রের খবর, ক্লাবের তরফ থেকে লাগাতার আলোচনা চালানো হচ্ছে চিনা মিডিয়ার সঙ্গে। কিন্তু তাতেও কিছু লাভ হবে কি? অন্ধকারে ক্লাব কর্তৃপক্ষ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker