0%

দীর্ঘ আন্দোলনে সাফল্য, পড়ুয়াদের দাবি মানল জামিয়া, এল নয়া ঘোষণা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় জয় জামিয়া মিলিয়া ইসলামিয়া (Jamia Millia Islamia) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের। দীর্ঘ আন্দোলনের পর এবার পড়ুয়াদের অধিকাংশ দাবি মেনে নিল দিল্লির জনপ্রিয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র সংসদ পুনরুদ্ধার, নির্বাচন সহ একাধিক দাবিতে আন্দোলন করছিলেন পড়ুয়ারা। এবার সেই আন্দোলনের চাপের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংসদের সংবিধান তৈরির সময়সীমা নির্ধারণ এবং নির্বাচন নিয়ে পড়ুয়াদের আশ্বস্ত করেছে। শুধু তাই নয়, আন্দোলনের সময় ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে নেওয়া সমস্ত শাস্তিমূলক পদক্ষেপ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তারা।

আন্দোলনে বড় সাফল্য পড়ুয়াদের

পড়ুয়াদের দীর্ঘ আন্দোলনের পর অবশেষে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আগামী 15 মে, 2027 এর মধ্যে ছাত্র সংসদের সংবিধান তৈরির কাজ শেষ করতে হবে। একই সাথে সংবিধান অনুমোদনের 15 দিনের মধ্যে ছাত্র সংসদের নির্বাচন করা হবে বলেই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে।

বলাই বাহুল্য, আন্দোলন চলাকালীন পড়ুয়াদের বিরুদ্ধে জারি করা সাসপেনশন এবং শোকজ নোটিশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তারক্ষীদের আচরণ ঠিক কেমন ছিল সেটা খতিয়ে দেখতে নির্দিষ্ট তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। তবে আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কোনও রকম মানহানিকর মন্তব্য, অগ্রহণযোগ্য কাজ কিংবা সোশ্যাল মিডিয়ায় খারাপ পোস্ট করে থাকলে সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে পড়ুয়াদের ক্ষমা চাইতে হবে বলেও জানানো হয়েছে।

৮ আসনে জয় আরব দলের, জটিল পরিস্থিতি, ক্ষমতা ধরে রাখতে ভয়ঙ্কর প্ল্যান নেতানিয়াহুর!

প্রসঙ্গত, চলতি মাসের 12 তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ পুনরুদ্ধার, নির্বাচন সহ একাধিক দাবিতে আন্দোলন শুরু করেছিলেন জামিয়া মিলিয়ার ছাত্র-ছাত্রীরা। পরবর্তীতে সেই আন্দোলন জোরালো হলে কিছু পড়ুয়া অনশনেও বসেন। পড়ুয়াদের বেশিরভাগেরই দাবি ছিল, ছাত্র সংসদের নির্বাচন ফিরিয়ে আনার পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে যেসব শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করা। এবার সেই সব দাবির বেশিরভাগটাই মেনে নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker