0%

“দ্রুত ঘোষণা হবে” অবশেষে যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari Announces Plans for the Yuva Shakti Bharosa Scheme

আনিষা চৌধুরী, কলকাতা: শাসন ক্ষমতায় এসে বিজেপি সরকার একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে। পড়ুয়াদের জন্য একাধিক বৃত্তি, প্রবীণদের জন্য বার্ধক্য ভাতা, মহিলাদের আর্থিক সহায়তায় অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান যোজনার মতো উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। বিভিন্ন শ্রেণির মানুষের আর্থিক সুরক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপের পর এবার নজর যুবসমাজের দিকে। বেকার যুবক-যুবতীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে নতুন উদ্যোগের পথে হাঁটছে সরকার (West Bengal Government)। এবার যুবশক্তি ভরসা স্কিম (Yuva Shakti Bharosa Scheme) নিয়ে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

কী বলছেন মুখ্যমন্ত্রী?

এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যুব সমাজকে আর্থিকভাবে সাহায্য করার লক্ষ্যে এই কর্মসূচি চালু করেছিলেন। এই প্রকল্পে যুবসমাজের কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তার বিষয়টি গুরুত্ব পেয়েছিল। বিশেষ করে পড়াশোনা শেষ করার পর যাঁরা চাকরির অপেক্ষায় রয়েছেন কিংবা আর্থিক সমস্যার কারণে নিজেদের ভবিষ্যৎ গড়তে অসুবিধার মুখে পড়ছেন, তাঁদের জন্য এই সরকারি সহায়তা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল। সেই প্রেক্ষাপটে যুবসমাজের জন্য নতুন করে আর্থিক সহায়তার পরিকল্পনা করেছে বর্তমান রাজ্য সরকার।

সরকার বদলের পর একাধিক পুরনো প্রকল্পের নাম, কাঠামো ও আর্থিক সহায়তার পরিমাণে পরিবর্তন এসেছে। নতুন সরকার বিভিন্ন শ্রেণির মানুষের জন্য নতুন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে যুবক-যুবতীদের জন্য যুবশক্তি ভরসা স্কিম। যুবশক্তি ভরসা স্কিম নিয়ে নিজেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ক্লাসপিছু একজনই শিক্ষক, পড়ুয়াদের উন্নতিতে ইনক্রিমেন্ট! বড় সিদ্ধান্তের পথে সরকার

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, স্নাতক এবং অস্নাতক, দুই শ্রেণির যুবক-যুবতীদের কথা মাথায় রেখেই এই প্রকল্পের পরিকল্পনা তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা ভরসা স্কিম, আপনাদের বলে দেবো আমরা। ভরসা স্কিম গ্র্যাজুয়েট যুবক আর নন গ্র্যাজুয়েট যুবক-যুবতী, তাদের জন্য আমরা পরিকল্পনা তৈরি করছি দ্রুত ঘোষণা হবে।” তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যুবসমাজের বিভিন্ন অংশকে এই পরিকল্পনার আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। দ্রুত প্রকল্পের অন্তর্ভুক্ত বিষয়গুলি নিয়ে ঘোষণা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। ফলে কাদের এই প্রকল্পের আওতায় আনা হবে এবং কী ধরনের সুবিধা মিলবে, তা জানার অপেক্ষায় রয়েছেন বহু যুবক-যুবতী।

সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন শ্রেণির মানুষের চাহিদা অনুযায়ী সরকারি পরিকল্পনা বাস্তবায়ন করা যে কোনও সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই লক্ষ্যেই বিভিন্ন সামাজিক ও আর্থিক সহায়তামূলক উদ্যোগের পাশাপাশি এবার যুবসমাজের ভবিষ্যৎ নিয়েও ভাবনাচিন্তা চলছে। বিশেষ করে চাকরির বাজারে সুযোগের অপেক্ষায় থাকা বেকার যুবক-যুবতীদের জন্য এই আর্থিক সহায়তা ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যুবশক্তি ভরসা স্কিমে কত টাকা সহায়তা দেওয়া হবে এবং কবে থেকে সুবিধা পাওয়া যাবে, এই সমস্ত বিষয়ে জানতে রাজ্য সরকারের আসন্ন বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker