0%

ভারতীয় ফুটবল দলে খেলতে মরিয়া ইস্টবেঙ্গলের প্রাক্তন বিদেশি তালাল, উদ্যোগী হবে AIFF?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের নাগরিকত্ব পেতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছিলেন রায়ান উইলিয়ামস। বর্তমানে তিনিই জাতীয় ফুটবল দলের অন্যতম যোদ্ধা। এবার সেই একই পথ ধরে ভারতীয় ফুটবল দলের হয়ে লড়াই করতে চান আরও এক বিদেশি (Madih Talal)। তবে ভারতের নাগরিকত্ব নেই তাঁর। পরিবারের কেউই ভারতের নাগরিক নন। কাজেই এদেশের নাগরিকত্ব পেতে যথেষ্ট বাধার মুখে পড়তে হবে তাঁকে। সেসব জেনেও ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলতে চান ইস্টবেঙ্গল (East Bengal FC) প্রাক্তনী মাদিহ তালাল।

ভারতীয় দলে খেলতে মরিয়া মাদিহ তালাল

সাধারণত ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড থাকলে ভারতে আজীবন থাকার পাশাপাশি কাজ করার সুযোগ মেলে। তবে এই কার্ড ব্যক্তিকে ভারতের নাগরিকত্ব দেয় না। কাজেই এই কার্ড দিয়ে ভারতের জাতীয় ফুটবল দলে খেলা অসম্ভব। জাতীয় দলের হয়ে খেলতে হলে বিদেশের নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব নিতে হয়। তবে শুধু এতেই জাতীয় দলে জায়গা হবে না। ফিফার নিয়ম অনুযায়ী, ভারতীয় ফুটবল দলের হয়ে খেলতে হলে জন্মসূত্রে ভারতীয় হতে হবে। নিজে না হলেও বাবা, মা, ঠাকুমা অথবা পরিবারের যেকোনও একজনের জন্ম হতে হবে ভারতে।

এদিকে তালালের জন্ম ফ্রান্সে। বিদেশি মিডফিল্ডারের পরিবারের শিকড় অবশ্য মরক্কোয়। কাজেই ফ্রান্স এবং মরক্কো দুই দেশের নাগরিকত্ব রয়েছে ইস্টবেঙ্গল প্রাক্তনীর কাছে। তবে ভারতের নাগরিকত্ব পাওয়াটা এই খেলোয়াড়ের কাছে প্রায় অসম্ভব! তালাল নিজেই জানিয়েছেন, তিনি যতদূর জানেন তাঁর পরিবারের কারও জন্ম ভারতে হয়নি। ফলে ভারতীয় ফুটবল দলে জায়গা করাটা এই ফুটবলারের পক্ষে মোটেও সহজ হবে না, সেটা নিজেও জানেন তালাল।

পুরাতনেই ভরসা, ফের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা!

এক সাক্ষাৎকারে ফ্রান্সের ফুটবলার জানিয়েছেন, তিনি বুঝতে পারছেন ভারতীয় ফুটবল দলে তাঁর জায়গা হওয়াটা একেবারেই সহজ নয়। তবে ভারতীয় ফুটবল ফেডারেশন যদি চায়, তাঁকে যদি আলোচনায় বসতে বলে সেক্ষেত্রে তিনি পুরোপুরি প্রস্তুত। চেন্নাইয়িন এফসির তারকা মিডফিল্ডার একেবারে খোলাখুলি জানিয়েছেন, ফেডারেশন যদি উদ্যোগী হয় সেক্ষেত্রে তাঁর জায়গা ভারতীয় ফুটবল দলে হতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker