0%

পিছিয়ে গেল তৃণমূলের প্রতীক মামলার শুনানি, পুরভোট অস্থায়ী প্রতীকেই লড়তে হবে মমতা-ঋতব্রতদের?

জোড়াফুল তুমি কার? এই প্রশ্নের সমাধানে আজ তৃণমূলের দু’পক্ষকে শুনানির জন্য তলব করেছিল নির্বাচন কমিশন। তার মধ্যেই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে গোটা প্রক্রিয়া এখন কিছু দিনের জন্য অনিশ্চয়তার মুখে। কবে ফের কমিশন ডাকবে সেই অপেক্ষায় দু’পক্ষই। তবে আপাতত শুনানি হচ্ছে না বলে মমতা তৃণমূল ও গণতান্ত্রিক তৃণমূলকে কমিশন জানিয়ে দিয়েছে বলে সূত্রের খবর।

হাওড়া ও কলকাতা পুরসভা ভোটের আগে জোড়া ফুল বিতর্কের অবসান হয়ে যাবে বলে মনে করা হয়েছিল। কিন্তু আপাতত গোটা প্রক্রিয়ায় জল ঢেলে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কমিশনে নথি জমা দেওয়ার জন্য মমতা তৃণমূলকে ২০ দিন ও ঋতব্রতপন্থী তৃণমূলকে ১০ দিন সময় দিয়েছে। ফলে আজ দু’পক্ষকে মুখোমুখি শুনানির যে সিদ্ধান্ত নিয়েছিল কমিশন তা আপাতত হচ্ছে না।

এই প্রসঙ্গে মমতা তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘এখন শুনানি হচ্ছে না। সমস্থ নথি জমা দেওয়ার পর ফের দিনক্ষণ জানাবে কমিশন।’’ অন্যদিকে, গণতান্ত্রিক তৃণমূলের বিধায়কদের একটি দল দিল্লি যাচ্ছে বলে সূত্রের খবর। নথি জমা দিতে বাধা দেওয়া হচ্ছে, এই মর্মে তাঁরা কমিশনের কছে নালিশ জানাতে পারেন বলে খবর।

এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে হাওড়া এবং কলকাতা পুরসভার ভোটের আগে তৃণমূলের প্রতীক বিতর্কের সমাধান হওয়া বেশ কঠিন। সেক্ষেত্রে ঋতব্রত শিবির এবং মমতা তৃণমূল দুই শিবিরকেই কমিশনের দেওয়া অস্থায়ী প্রতীকে পুরভোট লড়তে হবে। সেক্ষেত্রে মমতা তৃণমূল ফুটবলার এবং ঋতব্রত তৃণমূল খাম চিহ্নে পুরভোট লড়তে পারে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker