0%

টি-টোয়েন্টিতে ২০০ উইকেট, বিশ্বের প্রথম বোলার হিসেবে অনন্য মাইলফলক রশিদ খানের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের অন্যতম সেরা স্পিনার আফগানিস্তানের রশিদ খান (Rashid Khan)। তাঁর জুড়ি মেলা সত্যিই কঠিন। এবার সেই আফগান তারকাই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে (International T20 Cricket) এক অনন্য রেকর্ড গড়লেন। বিশ্বের কোনও বোলার যা আজ পর্যন্ত করে দেখাতে পারেননি, সেটাই করে ফেললেন রশিদ। সম্প্রতি জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে একটি উইকেট তোলার সাথে সাথেই 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে 200 উইকেট সম্পূর্ণ করা প্রথম বোলার হয়ে উঠলেন রশিদ খান। এই মুহূর্তে তাঁর ধারে কাছেও নেই কেউ।

বিশ্বের প্রথম বোলার হয়ে উঠলেন রশিদ

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বল করতে নেমেছিলেন রশিদ খান। এদিন 4 ওভার বল করে 29 রান দিয়ে মাত্র একটি উইকেট তুলতে পেরেছিলেন এই দাপুটে ক্রিকেটার। ম্যাচের আগে অবশ্য রশিদের টি-টোয়েন্টি উইকেটের সংখ্যা ছিল 199। ম্যাচে একমাত্র উইকেটটি তুলতেই সীমিত ওভারের ক্রিকেটে 200 উইকেট নেওয়া বিশ্বের প্রথম বা অদ্বিতীয় বোলার হয়ে উঠলেন আফগানিস্তানের রশিদ খান।

বলাই বাহুল্য, রশিদ খান তাঁর 120 তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছেন। সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেট তোলার নিরিখে রশিদ খানের ধারে কাছে নেই কেউ। এই মুহূর্তে আফগান তারকার নিচে অর্থাৎ দ্বিতীয় স্থানে নাম রয়েছে ইংল্যান্ডের আদিল রশিদের। 153টি ম্যাচে অংশ নিয়ে 171টি উইকেট তুলেছেন এই তারকা ক্রিকেটার। তালিকার তিন নম্বর রয়েছেন হংকংয়ের এহসান খান। 119টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা 165।

লাগবে মাত্র ৩৫ রান, ইশানকে পেছনে ফেলে বিরাট রেকর্ড গড়ার পথে অভিষেক শর্মা

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় প্রথম পাঁচের মধ্যে চার নম্বরে নাম রয়েছে ইশ সোধির। নিউজিল্যান্ডের এই তারকা 142 ম্যাচে অংশ নিয়ে 165টি উইকেট ভেঙেছিলেন। এছাড়াও তালিকার পাঁচে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডেরই টিম সাউদি। 126টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে 164টি উইকেট ভেঙেছেন তিনি। তবে দুঃখের বিষয়, সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় প্রথম পাঁচে নাম নেই কোনও ভারতীয় বোলারের।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker