আগেই দিয়েছিলেন হুঁশিয়ারি, এবার কুণালের সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন জুঁই বিশ্বাস!

SOBDIK NEWS: মমতা তৃণমূলের সক্রিয় বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে অভিযোগ জানালেন জুঁই বিশ্বাস (Jui Biswas)। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বরূপ বিশ্বাসের ‘স্ত্রী’ ও আরেক প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভ্রাতৃবধূ নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন জুঁই বিশ্বাস এমন দাবি করার জেরেই এমনটা হয়েছে বলে জানা যাচ্ছে।
কুণাল ঘোষের বিরুদ্ধে সাইবার ক্রাইমে জুঁই বিশ্বাস
কুণাল ঘোষের মতে, ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলছেন জুঁই বিশ্বাস। এমন একটা দাবি করার পর সেটা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানাচ্ছেন জুঁই। তবে শুধুমাত্র এখানেই থেমে যাননি তিনি। কুণাল ঘোষের এহন দাবির একটি ভিডিও সহ সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন।
সাইবার ক্রাইমে অভিযোগ জানানো হয়েছে জানার পর এই বিষয়ে প্রশ্ন করা হলে কুণাল ঘোষ জানান, কেউ হয়তো ওঁকে পরামর্শ দিয়েছেন। তাই এমনটা করেছেন। আমি ওঁকে স্বরূপের স্ত্রী ও অরূপের ভ্রাতৃবধূ হিসাবেই জানতাম। উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে নান ধরণের কথাবাত্রা বলছেন দেখছি। সংবাদমাধ্যমের প্রশ্ন করতে তার জবাবে যা বলার আমি বলেছি।
আরও পড়ুনঃ ‘ওঁরও ভাগ…’, ইন্দ্রনীল গ্রেফতারিতে মমতা প্রসঙ্গে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী
তবে এখানেই থেমে যাননি কুণাল ঘোষ। তিনি আরও বলেন। যখন উনি পোস্ট করে বললেন, স্বরূপের সাথে থাকেন না ও তাঁদের বিচ্ছেদের মামলা চলছে তখন আমিই কমেন্ট করেছিলাম বিষয়টি এই জানলাম। এবার সাইবার ক্রাইমে অভিযোগের পর কি অ্যাকশন নেওয়া হয় বা কুণাল ঘোষের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হয় সেটাই দেখার।
প্রসঙ্গত, কলকাতা পুর ভোটের টিকিট বন্টন নিয়ে করা কুণাল ঘোষের করা পোস্টে জুঁই বিশ্বাস লেখেন, জনপ্রতিনিধি হিসাবে আমার কাজ সমালোচনার আওতায় আসতেই পারে। কিন্তু আমার বিবাহ, বিচারাধীন মামলা থেকে আমার সন্তানেরা কখনোই রাজনৈতিক মন্তব্য বা অনুমানের বিষয় হতে পারে না। সোশ্যাল মিডিয়া পোস্ট ও ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করা হয়েছে। এই ধরণের কোনো তথ্য পোস্ট, শেয়ার বা মন্তব্য করার থেকে বিরত থাকুন। আমার নাবালক সন্তানদের নাম নিয়ে আলোচনা বন্ধ করা হোক। অন্যথায় নির্দিষ্ট প্ল্যাটফর্মে অভিযোগ থেকে শুরু করে দেওয়ানি ও ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে।



