0%

এক ওভারে পাঁচ ছক্কা হজম ক্রুণালের, তারকাখচিত দল নিয়েও পাকিস্তানের কাছে হার ভারতের

শুরুতেই ধাক্কা। পাকিস্তানের কাছে হার স্বীকার ভারতের। তারকাভর্তি দল নিয়ে গেলেও লাভের লাভ হল না। হংকং সিক্সেস টুর্নামেন্টে ভারতের পরিসংখ্যান এমনিই বেশ খারাপ। সেই ধারা বদলাতে এবার ক্রুণাল পাণ্ডিয়া, শশাঙ্ক সিংয়ের মতো আইপিএলে সফল ক্রিকেটাররা খেলছেন। কিন্তু প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১৩ বল বাকি থাকতেই ৪ উইকেটে হেরে গেল ভারত।

হংকং সিক্সেসে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে ভারতীয় ব্যাটিং লাইনআপ বড় রান তুলতে পারত। সাধারণত এই টুর্নামেন্টে প্রতি ম্যাচে ৬ ওভারে ১০০-র উপর রান ওঠে। কিন্তু ভারতের ব্যাটিংয়ের শুরুতে ৯ রান আউট হন রাহুল ত্রিপাঠী। নীতীশ রানা ফিরে যান ১৯ রানে। একমাত্র লড়ে যান পাঞ্জাব কিংসের শশাঙ্ক সিং। ১১ বলে ৪০ রান করেন শশাঙ্ক সিং। তাঁর ব্যাট থেকে আসে দু’টি চার ও পাঁচটি ছক্কা। স্ট্রাইক রেট ৩৬৩। কিন্তু রাহুল তেওয়াটিয়া ও অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া রানই পাননি। শেষমেশ টি নটরাজনের ৬ বলে ১২ রানের সৌজন্যে ভারত মাত্র ৮৮ রান তোলে।

জবাবে চার ওভারের মধ্যেই প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। দুই ওপেনার খোয়াজা নাফায় ও আব্বাস আফ্রিদি ভারতের হাত থেকে ম্যাচ হাত ছিনিয়ে নেয়। খোয়াজা ১২ বলে ৪১ রান করে। অন্যদিকে ৮ বলে ৩৫ করেন আফ্রিদি। বাকি কাজ শেষ করেন আবদুল সামাদ ও ইরফান খান। ৩.৫ ওভারে ২ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ক্রুণাল এক ওভারে দেন ৩১ রান। হজম করেন পাঁচ ছক্কা। ভারতের পরের ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে।

হংকং সিক্সেস টুর্নামেন্টটি তার অভিনবত্বের জন্য জনপ্রিয়। আইসিসি অনুমোদিত টুর্নামেন্টে এখন ১২টি দল খেলে। মূলত ৬ ওভারের ম্যাচ হয়, যেখানে একজন বোলার সর্বোচ্চ ২ ওভার বল করতে পারেন। এই টুর্নামেন্টে সাধারণত অবসর নেওয়া প্লেয়ার বা আনকোরা ক্রিকেটাররা খেলেন। কিন্তু ভারতীয় দল রীতিমতো তারকাসমৃদ্ধ। নিয়মিত আইপিএল বা প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেন। এঁদের মধ্যে শশাঙ্ক বাদে প্রত্যেকেই ভারতের হয়ে খেলেছেন। প্রথমে অধিনায়ক করা হয়েছিল ভুবনেশ্বর কুমারকে। তবে তিনি পরে ভারতীয় দলে ডাক পেয়ে যান।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker