0%

Special Trains: নভেম্বরে ৭৪৫টি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল, উপকৃত হবেন বাংলার যাত্রীরাও | Railways To Run 745 Festival Special Trains

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের উদ্দেশ্যে দারুণ সুখবর শোনাল পূর্ব রেল (Eastern Railways Zone)। আসন্ন দীপাবলি, ছট পুজো উপলক্ষ্যে ৭৪৫টি বিশেষ ট্রেন (Special Trains) চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। আগামী নভেম্বর মাস থেকে কয়েকশো স্পেশাল ট্রেনে করে যে যার গন্তব্যে পৌঁছাতে পারবেন যাত্রীরা। কোন কোন রুটে চলবে? জেনে নেবেন চলুন।

৭৪৫টি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা পূর্ব রেলের

পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০৪টি ট্রেন সংরক্ষিত এবং ২৪১টি ট্রেন অসংরক্ষিত থাকবে। বিহারের রেল জোনের মধ্যে রাক্সৌল, সীতামঢ়ী, পাটনা, কাটিহার, মধুবনী এবং সহরসায় ৩৬৯টি স্পেশাল ট্রেন চালানো হবে। অন্যদিকে দিল্লির মধ্যে নয়াদিল্লি, আনন্দ বিহার টার্মিনাল, পুরাতন দিল্লি এবং শকুরবস্তি লাইনে ৮৮টি স্পেশাল ট্রেন, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের মধ্যে নিউ জলপাইগুড়ি, ডিব্রুগড় এবং নিউ তিনসুকিয়ায় ৬৫টি স্পেশাল ট্রেন, নর্থ ইস্টার্ন রেলওয়ে জোনে ৪৮টি স্পেশাল ট্রেন চালানো হবে।

শুধু তাই নয়, নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোনে ৩৪টি স্পেশাল ট্রেন, ওয়েস্টার্ন রেলওয়ে ও জয়পুর এলাকায় ৫০টি, নর্থার্থ রিজিওন অর্থাৎ অমৃতসর, লুধিয়ানা এবং হরিদ্বারের জন্য ১৬টি, দিঘা ও পুরীর জন্য ২৫টি এবং সাউদার্থ রিজিওনে ৩২টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

আরও পড়ুনঃ WhatsApp-এ নয়া সুবিধা, স্ট্যাটাস পোস্টের পরেও বদলাতে পারবেন ক্যাপশন

উপকৃত হবেন লক্ষাধিক যাত্রী

রেলের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে। ছটপুজোর সময় বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উত্তর ভারতের বিভিন্ন রুটে যাত্রীদের ভিড় ব্যাপকভাবে বেড়ে যায়। বিশেষ করে বাড়ি ফেরার সময় ট্রেনের টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে। এই অতিরিক্ত পরিষেবার ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। তবে যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি, স্টপেজ এবং টিকিটের উপলব্ধতা অবশ্যই যাচাই করে নেওয়া উচিত।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker