মাত্র ৪৫ পয়সায় ১০ লক্ষ টাকার কভারেজ! ট্রেনের টিকিটের কাউন্টার বুকিংয়ে বড় উদ্যোগ

SOBDIK NEWS: যাত্রীদের জন্য বড় উদ্যোগ ভারতীয় রেলের। এবার খুব সহজেই সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুরক্ষা পেতে পারবেন যাত্রীরা। তাও আবার মাত্র ৪৫ টাকা খরচ করে। এতদিন মূলত অনলাইনে সংরক্ষিত টিকিট বুকিংয়ের (Indian Railways) ক্ষেত্রেই মিলত এই ঐচ্ছিক ভ্রমণ বিমার সুবিধা। তবে এবার স্টেশনের টিকিট কাউন্টার থেকে সংরক্ষিত টিকিট কাটার বিষয়েও মিলবে এই সুবিধা।
যাত্রীদের জন্য বড় উদ্যোগ রেলের (Indian Railways)
উল্লেখ্য, এই বিমা সম্পূর্ণ ভাবে ঐচ্ছিক। টিকিট কাটার সময় যাত্রীরা যদি চায় তবে বিমার সুবিধা নিতেও আবার নাও নিতে পারেন। সূত্রের খবর, যোগ্য যাত্রীরা মাথাপিছু মাত্র ৪৫ পয়সা প্রিমিয়াম দিয়ে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজ পেতে পারেন। যদিও প্রত্যেক দুর্ঘটনা বা ঘটনার ক্ষেত্রে যে সম্পূর্ণ টাকাটা পাওয়া যাবে তার কোনও নিশ্চয়তা নেই।
কোন কোন ক্ষেত্রে সুবিধা: কোন কোন দুর্ঘটনা বা ঘটনা বিমার আওতায় পড়বে তা উল্লেখ করা থাকবে পলিসিতেই। ক্ষতিপূরণ পাওয়ার নিয়ম ও বিমার দাবি জানানোর পদ্ধতি আগেভাগেই জেনে রাখুন। এছাড়া আরও একাধিক বিষয়ে নজর দিচ্ছে ভারতীয় রেল।
আরও পড়ুন : ‘বেমানান’, রণবীরের ‘রামায়ণ’ নিয়ে প্রত্যাশা তুঙ্গে, কী প্রতিক্রিয়া অরুণের?
কোন কোন বিষয়ে নজর: নতুন কোচ ও আধুনিক ট্রেন (Indian Railways) চালু করার পাশাপাশি পুরনো আইসিএফ এবং এলএইচবি কোচগুলি রক্ষণাবেক্ষণের দিকেও জোর দিচ্ছে রেল। কোনও যন্ত্রাংশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তা সময়মতো বদল করা এবং প্রতিটি যন্ত্রাংশ সুরক্ষা মান মেনে চলছে কিনা সেটাও নিশ্চিত করছে রেল।
আরও পড়ুন : কার্ড ছাপানোর পরেই ভাঙে বিয়ে, সলমন নয়, কার দিকে আঙুল তোলেন সঙ্গীতা?
অনেকেই এখনও অ্যাপে টিকিট কাটতে সড়গড় নন। কাউন্টার থেকে টিকিট কাটা যাত্রীদের জন্য এই সুবিধা চালু হওয়ায় আরও অনেক মানুষ বিমার আওতায় আসার সুযোগ পাবেন।



