বড় যুদ্ধের প্রস্তুতি ট্রাম্পের! ইরান, রাশিয়া-সহ ২৪ দেশে সফরে নিষেধাজ্ঞা আমেরিকার!

যে কোনও দিন ফের ইরানের মাটিতে বড় হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে আমেরিকার। যতদিন যাচ্ছে দুই দেশের উত্তেজনার পারদ চড়ছে। এই আবহেই দেশের নাগররিদের ইরান, রাশিয়া-সহ বিশ্বের ২৪টি দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন। সতর্কতা জারি করে তালিকা তুলে ধরে বলা হয়েছে, এই দেশগুলিতে সফর এড়িয়ে চলুন।
আমেরিকার তরফে ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় যে ২৪টি দেশের নাম রয়েছে সেখানে বেশিরভাগ দেশেই জারি হয়েছে লেভেল-৪ সতর্কতা। যার অর্থ এই দেশগুলিতে গেলে নাগরিকরা সন্ত্রাসবাদ বা প্রাণহানির মুখে পড়তে পারেন। এই তালিকায় রয়েছে ইরান, ইরাক, লেবানন, সিরিয়া ও ইয়েমেন। অর্থাৎ মধ্যপ্রাচ্যের সবকটি অশান্ত দেশ এড়িয়ে চলার বার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে আবার ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ চলছে আমেরিকার। এছাড়া ২০২৫-এর এপ্রিল মাস থেকেই সফরে নিষেধাজ্ঞা জারি রয়েছে বেলারুশ, উত্তর কোরিয়া ও রাশিয়ায়। এর সঙ্গেই যে দেশগুলি যুক্ত হয়েছে তা হল, আফগানিস্তান, বুরকিনা ফাসো, মায়ানমার। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, ডিআর কঙ্গো, গাজা, হাইতি, লিবিয়া, মালি, নাইজার, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, উগান্ডা এবং ইউক্রেন।
আমেরিকার তরফে ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় যে ২৪টি দেশের নাম রয়েছে সেখানে বেশিরভাগ দেশেই জারি হয়েছে লেভেল-৪ সতর্কতা।
কোন দেশে কী কী ঝুঁকি রয়েছে সেটাও নাগরিকদের কাছে স্পষ্ট করেছে হোয়াইট হাউস। যেমন, ২৩ অক্টোবর ইরানের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করে বলা হয়েছে, অস্থিরতা, অপহরণ বা পণবন্দি, সন্ত্রাসবাদ, অন্যায়ভাবে আটক এবং অন্যান্য ঝুঁকি রয়েছে দেশটিতে। রাশিয়ার ক্ষেত্রে সতর্ক করে বলা হয়েছে, অস্থিরতা, সন্ত্রাসবাদ, অন্যায়ভাবে আটক এবং অন্যান্য ঝুঁকি রয়েছে দেশটিতে। ইয়েমেনের ক্ষেত্রে অস্থিরতা, অপরাধ, স্বাস্থ্য, অপহরণ বা পণবন্দি করা এবং সন্ত্রাসবাদের ঝুঁকি রয়েছে দেশে।
শুক্রবার নতুন করে কিছু দেশে লেবেল-৩ সতর্কতা জারি করেছে মার্কিন বিদেশদপ্তর। এই তালিকায় রয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র দেশগুলি। যেগুলি হল, বাহরাইন, ইজরায়েল, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরান যুদ্ধের জেরে এই সময়ে দেশগুলিতে ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ।
শেয়ার
লিংক



