পুরাতনেই ভরসা, ফের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনোতেই ভরসা! অধিনায়ক হিসেবে ফের দেখা যেতে পারে রোহিত শর্মাকেই (Rohit Sharma)। হ্যাঁ, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যর্থতা দেখতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians)। তবে আসন্ন IPL এ আর একই ভুল করতে রাজি নয় মুম্বইয়ের ফ্রাঞ্চাইজি। ঠিক সে কারণেই এবার নাকি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকেই অধিনায়ক হিসেবে পুনরায় নিয়োগ করতে চাইছে MI ফ্রাঞ্চাইজি। সেই মর্মে, ইতিমধ্যেই কয়েক দফা আলোচনা হয়েছে হিটম্যানের সাথে।
ফের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে রোহিতকে
প্রকাশ্যে আসা কিছু রিপোর্ট দাবি করছে, দলের বর্তমান অবস্থার কথা মাথায় রেখে রোহিত শর্মাকে প্রাথমিকভাবে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিল মুম্বইয়ের ফ্রাঞ্চাইজি এবং টিম ম্যানেজমেন্ট। তবে শুরুর দিকে নাকি রোহিত তিলক বর্মাকে অধিনায়ক করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাতে রাজি হয়নি ম্যানেজমেন্ট। বরং রোহিতকেই পুনরায় অধিনায়ক হওয়ার আবেদন জানানো হয়েছে, আর শেষমেষ তাতে নাকি রাজিও হয়ে গিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
কয়েকটি সূত্র মারফত যা খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগেই রোহিতের সাথে কয়েক দফা আলোচনা হয় মুম্বই টিম ম্যানেজমেন্টের। সেখানেই স্থির হয়েছে, 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দলকে নেতৃত্ব দেবেন রোহিত। কাজেই সব ঠিকঠাক চললে আসন্ন IPL এ আবারও রোহিতের দেখানো পথে হেঁটেই জয়ের রাস্তা খুঁজবে MI।
টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়া হল বৈভব সূর্যবংশীকে, পরে ফিরতে পারেন এই শর্তে
প্রসঙ্গত, রোহিতকে অধিনায়ক করার প্রস্তাব দেওয়ার সাথে সাথে দলে নতুন কোচ নিয়োগের ক্ষেত্রেও ভারতীয় মহাতারকার সাথে আলোচনা হয়েছে মুম্বই ম্যানেজমেন্টের। এদিকে গত বছর পাঁচ বারের চ্যাম্পিয়নদের নেতৃত্ব দিলেও আসন্ন সিজনে আদৌ হার্দিক পান্ডিয়া দলে থাকবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কয়েকটি সূত্রের দাবি, পান্ডিয়াকে দলে নিতে মুখিয়ে রয়েছে একাধিক ফ্রাঞ্চাইজি। তিনি নিজেও নাকি আর মুম্বইয়ে থাকতে রাজি নন!



