0%

এবার ক্রিকেটেও ব্যালন ডি’অর! তারকা দ্বৈরথে জৌলুস বাড়াতে মহাযজ্ঞে আইসিসি, কবে শুরু?

এবার ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের ফুটবলার হ্যারি কেন। সারা বছরের পারফরম্যান্সের ভিত্তিতে মরশুমের সেরা ফুটবলার বেছে নেয় ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। এবার ক্রিকেটেও কি সেরকম কিছু আসতে চলেছে? ব্যালন ডি’অরকে ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হিসেবে ধরা হয়। ক্রিকেটেও আইসিসি বর্ষসেরা পুরস্কার নেই। তবে সেই জৌলুস নেই। সেই জন্য নয়া পদক্ষেপ নিতে চলেছেন জয় শাহরা।

২০০৪ সাল থেকে আইসিসি বর্ষসেরা পুরস্কার দিচ্ছে। ২০২১ থেকে তাতে যুক্ত হয়েছে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও। এছাড়া উঠতি ক্রিকেটারদেরও পুরস্কার দেওয়া হয়। কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছে ২০২৪ পর্যন্ত। সেবার সেরা টেস্ট ক্রিকেটার হন ভারতের জশপ্রীত বুমরাহ। কিন্তু ২০২৫-এ কাউকে পুরস্কৃত করা হয়নি।

কেন? আইসিসি চাইছে, আইসিসি’র পুরস্কারকে বড় মঞ্চ দিতে। ২০২৬-ও শেষের পথে। সেক্ষেত্রে গত দুই বছরকে একটা মরশুম হিসেবে ধরে ভবিষ্যতে বড় করে অনুষ্ঠান করতে চান জয় শাহরা। যাকে ফুটবলের ব্যালন ডি’অরের মতো দেখা হবে। সেটা হতে পারে ২০২৭-এ। আইসিসি’র এক কর্মকর্তা এই নিয়ে বলছেন, “এটাই সুযোগ, ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে বৈশ্বিক মঞ্চ দেওয়ার। যাতে সমর্থকরাও এই নিয়ে চর্চা করার সুযোগ পান।”

তাঁর সংযোজন, “আইসিসি বেশ অনেক বছর ধরেই ক্রিকেটারদের পুরস্কার দিচ্ছে। কিন্তু ২০২৫-র পুরস্কার আমরা ইচ্ছাকৃত দিইনি। আমরা ভাবছিলাম, এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান কেমন হতে পারে। তার পরিপ্রেক্ষিতে আমরা ঠিক করেছি, বড় দলগুলো ও প্লেয়ারদের পুরস্কার বিতরণকে আরও বৃহত্তর প্রেক্ষাপট দিতে।” আসলে ফুটবলে ব্যালন ডি’অর নিয়ে সমর্থকদের মধ্যে রীতিমতো ঝামেলা চলে। দীর্ঘদিন পর্যন্ত লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে কে ব্যালন ডি’অর পাবে, তাই নিয়ে চর্চা চলত। ক্রিকেটেও কি সেই উন্মাদনা এবার আসতে চলেছে?

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker