0%

Shibpur: বিধায়কের উদ্যোগে হল সমাধান, ৫০ বছর পর ঢালাই রাস্তা পেল শিবপুরের ১০ নম্বর ওয়ার্ড | Shibpur MLA Rudranil Ghosh Builds New Road

সৌভিক মুখার্জী, কলকাতা: বামফ্রন্ট জামানার পর তৃণমূল সরকার ক্ষমতায় এলেও রাজ্যবাসী কাঁচা রাস্তার সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পায়নি। বিশেষ করে গ্রামাঞ্চলে বর্ষার সময়ে রাস্তাঘাটের অবস্থা হয়ে ওঠে দুর্বিষহ। বহুবার আবেদন করেও প্রশাসনের তরফ থেকে মেলে না সমাধান। সেই কাঁচা রাস্তা দিয়েই যাতায়াত করতে হতো সাধারণ মানুষকে। তবে বিজেপি সরকার আসতেই বদলে যাচ্ছে রাজ্যের চিত্র। দীর্ঘ ৫০ বছর পর ঢালাই হল শিবপুরের (Shibpur) এক রাস্তা। বিধায়ক রুদ্রনীল ঘোষের উদ্যোগেই দীর্ঘদিনের সমস্যা থেকে বাঁচল আমজনতা।

৫০ বছর পর বিজেপি বিধায়কের উদ্যোগে তৈরি হল ঢালাই রাস্তা

এবারের বিধানসভা নির্বাচনে শিবপুর আসন থেকে বিজেপির টিকিটে জিতেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তবে ভোটে জিতেই নিজের বিধানসভা এলাকার উন্নয়নে কোমর বেঁধে নেমেছেন তিনি। জলনিকাশি থেকে শুরু করে রাস্তাঘাট উন্নয়ন কিংবা এলাকাবাসীর পাশে থাকা, সর্বত্র সুনাম কুড়াচ্ছেন তিনি। তবে দীর্ঘ ৫০ বছর পর এবার তাঁর উদ্যোগেই শিবপুর বিধানসভার ১০ নম্বর ওয়ার্ডে তৈরি হল ঢালাই রাস্তা। বামফ্রন্ট বা তৃণমূলের আমলে যে কাজে হাত পড়েনি, তা বিজেপি আসার ৬ মাসের মধ্যেই করে দেখালেন বিধায়ক।

ফেসবুক পোস্টে রুদ্রনীল ঘোষ লিখেছেন, “শিবপুর বিধানসভা—সঠিকভাবে ঢালাই রাস্তা হল ৫০ বছর পর। বেলগাছিয়া বোস কোম্পানি ১০ নম্বর ওয়ার্ডে। ঠিক দেখছেন। শুধু এটি নয়, আমাদের শিবপুর বিধানসভার বহু অঞ্চলে, বহু ওয়ার্ডে কোথাও ৩০/৪০/৫০ বছর পর রাস্তা হচ্ছে এখন। হাওড়া শিল্পাঞ্চল এবং জনজীবন যন্ত্রণামুক্ত হচ্ছে। সামনে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিলর ইলেকশনে কাউন্সিলর পেয়ে গেলেই দ্রুত মুক্ত হবে রাস্তাসহ যাবতীয় নরক যন্ত্রণা।”

আরও পড়ুন: মা তারার কৃপায় দুঃখের দিন ঘুচবে ৫ রাশির! আজকের রাশিফল, ৩১ অক্টোবর

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “ধন্যবাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে হাওড়াকে পরিচ্ছন্ন ও আধুনিক করার ভাবনার জন্য। ধন্যবাদ হাওড়া কর্পোরেশনকে সাহায্যের জন্য। ধন্যবাদ আমাদের কার্যকর্তা ভাই-বোনদের সতর্ক দৃষ্টি রাখার জন্য। পরিশেষে ধন্যবাদ শিবপুর নাগরিকবৃন্দকে, আমায় আপনাদের প্রতিনিধি হিসেবে কাজের দায়িত্ব তুলে দেওয়ার জন্য।” তবে দীর্ঘ ৫০ বছর পর এই ওয়ার্ডে ঢালাই রাস্তা হওয়ায় খুশির হাওয়া বইছে এলাকাবাসীর মধ্যে। প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছেন বিধায়ক এবং মুখ্যমন্ত্রীকে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker