0%

‘সঞ্জুকে বলির পাঠা বানাবেন না’ অভিষেককে দল থেকে বাদ দিয়ে বৈভবকে নামানোর দাবি কার্তিকের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় একাদশে (Team India) সুযোগ পেয়েও বাদ পড়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। চতুর্থ টি-টোয়েন্টিতে তাঁকে ছাড়াই খেলতে নেমেছিল দল। আর সেই ম্যাচেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বৈভবকে সরিয়ে এদিন একাদশে এসেছিলেন ইশান কিষাণ। সেই তিনিই গতকাল শূন্য নিয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে ওপেনার সঞ্জু করেছিলেন মাত্র চার রান। এমতাবস্থায়, বৈভবের বাদ পড়া নিয়ে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক (Dinesh Karthik)।

অভিষেককে সরিয়ে বৈভবকে নামানোর দাবি কার্তিকের

এর আগে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের হয়ে 45 রান করেছিলেন বৈভব সূর্যবংশী। ভারতের হয়ে এদিনের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। ইশান দলে আসতেই সেই প্লেয়ারকে আগে বাদ দেওয়া হয়েছে। আর সেসব নিয়ে কথা বলার পাশাপাশি সঞ্জুকে বারবার বলির পাঠা বানানো হচ্ছে বলেও দাবি করেন তিনি! দীনেশ কার্তিক বলেন, “আমি জানি সারা বিশ্ব চায় বৈভব সূর্যবংশী খেলুক। যদি তারা (টিম ম্যানেজমেন্ট) বৈভবকে খেলাতেই চায়, তবে অভিষেক শর্মার জায়গায় খেলানো উচিত। তাঁকে দল থেকে সরালে সে একটু বিশ্রাম পাবে।”

ভারতীয় তারকা আরও বলেন, “যখনই দলে বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তির প্রসঙ্গ আসে দোষটা সবসময় সঞ্জুর ঘাড়ে গিয়েই পড়ে। সঞ্জুকে বলির পাঠা না করে আপনারা যদি সত্যিই বৈভবকে ফেরাতে চান তবে অভিষেককে বিশ্রামে পাঠাতে পারেন। তাঁর জায়গায় বৈভব খেলুক!” এক কথায় বলা যায়, বারবার সঞ্জুকে না সরিয়ে অভিষেককে বেঞ্চে বসিয়ে বৈভবকে ওপেনিং করানোর পরামর্শ দিলেন কার্তিক।

‘আমেরিকার থেকে ভারতের চিকিৎসা পরিষেবা অনেক ভাল’ অস্ত্রপচার শেষে দাবি মার্কিন তরুণীর

উল্লেখ্য, শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে 259 রান তুলে দিয়েছিল নিউজিল্যান্ড। পরবর্তীতে 260 এর লক্ষ্য তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। এদিন অভিষেক শর্মাও মাত্র 27 রান করে আউট হয়ে যান। সেভাবে কিছুই করতে পারেননি, অধিনায়ক শ্রেয়স আইয়ারও। তাতে শেষ পর্যন্ত 172 রানেই যাত্রা শেষ করে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড জিতে যায় 87 রানের বড় ব্যবধানে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker