সরকারি কর্মীদের আরও ৩% DA সঙ্গে দীপাবলির বোনাস, আচমকাই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সহেলি মিত্র, কলকাতাঃ দীপাবলির আগে রাজ্য সরকারী কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় খবর। একইসঙ্গে, পেনশন ও বোনাস মঞ্জুর করেছে সরকার। তবে এই ঘোষণা পশ্চিমবঙ্গের জন্য নয়, রাজস্থানের রাজ্য সরকারী কর্মীদের জন্য প্রযোজ্য। রাজস্থানের ভজন লাল সরকার তাদের কর্মীদের জন্য দীপাবলির বোনাস ও ডিআর এবং ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছে।
৩% ডিএ বৃদ্ধির ঘোষণা করল সরকার
নতুন ঘোষণার পর সেখানকার রাজ্য সরকারী কর্মীরা ৬৩ শতাংশ হারে ভাতা লাভ করবেন। সম্প্রতি, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। ভাতার পরিমাণ ৩ শতাংশ বৃদ্ধি করেছিল কেন্দ্র। যার ফলে কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডিএ ৬০ শতাংশ থেকে বেড়ে হয়েছিল ৬৩ শতাংশ।
রাজস্থানের সরকারও ওই একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। সেখানকার কর্মীরাও এবার থেকে ৬৩ শতাংশ ডিএ’র সুবিধা লাভ করবেন। শুধু কর্মীরাই নন, রাজ্য সরকারের আওতায় থাকা পেনশনভোগীরাও বাড়তি অর্থ সাহায্যের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাজ্য কর্মচারীরা তাদের নভেম্বর মাসের বেতনের সাথে ৬৩ শতাংশ ডিএ সুবিধা পাবেন। অর্থাৎ, ডিসেম্বর মাসে যে টাকা তাঁরা পাবেন, তার সঙ্গে যুক্ত থাকবে বর্ধিত অর্থের পরিমাণ।
আরও পড়ুন: মা তারার কৃপায় দুঃখের দিন ঘুচবে ৫ রাশির! আজকের রাশিফল, ৩১ অক্টোবর
মিলবে বোনাসও
ডিএ ও ডিআর-এর পাশাপাশি দিওয়ালি বোনাসও অনুমোদন করেছে রাজস্থান সরকার। রাজ্য সরকারের অ্যাডহক কর্মীরাও এই বোনাস পাবেন। ডিএ ও ডিআর বৃদ্ধি দীপাবলির বোনাসের ফলে রাজ্য সরকারের কোষাগারে থেকে খরচ হবে অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকা।
আরো জানা গিয়েছে, ডিএ ও ডিআর খাতের এই বৃদ্ধি ডিএ জুলাই চক্রের জন্য প্রযোজ্য হবে। ১ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বর্ধিত ডিএ কর্মচারীরা তাদের জিপিএফ অ্যাকাউন্টে পেয়ে যাবেন।



