0%

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় ভয়ঙ্কর অভিযোগ, এবার কী করলেন ‘যুবরাজ’? | Abhishek Banerjee On Suvendu Adhikari And WB Police

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে নাম উঠে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। অজস্র মামলার মাঝেই আরও একবার তৃণমূল সাংসদ অভিষেকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের (Abhishek Banerjee FIR) করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই ব্যাপক শোরগোল শুরু হল রাজনৈতিক মহলে। অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন।

অভিষেকের বিরুদ্ধে ফের FIR

রাজ্যে পালাবদলের পর সেবাশ্রয় চিকিৎসা ও নির্বাচনী প্রচারে ডিজে মন্তব্য নিয়ে একাধিক মামলা করা হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই নিয়ে রাজনৈতিক মহলে কম চর্চা হয়নি। এমতাবস্থায় ফের তাঁর বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের হল। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান গিরিশ পার্ক থানায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। যেখানে তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য পুলিশ প্রশাসনকে টার্গেট করে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন। এমনকি ভয়ও দেখিয়েছেন।

কী বলেছিলেন অভিষেক?

সম্প্রতি প্রকাশ্যে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, “যাঁরা ভাবছেন শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে কাজ করবেন, প্রত্যেক অফিসারকে সাবধান করে দিয়ে যাচ্ছি, সরকার যখন বদলাবে তখন কেউ বাঁচাবে না। আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদি ভাবেন কারও পায়ে এসে পড়বেন, আর বেঁচে যাবেন, কেউ বাঁচাবে না। তার দায়-দায়িত্ব আমার।” পুলিশ প্রশাসনকে এইরূপ হুঁশিয়ারি দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

 বাঁকুড়ায় রেললাইনে মিলল পুলিশ ইন্সপেক্টরের দেহ, খুন না আত্মহত্যা?

অভিষেকের এই বক্তব্য প্রসঙ্গে গতকাল, শুক্রবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, “মনে হয় সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে। এছাড়াও আমার মনে হচ্ছে যে চ্যালা ক্যামাক স্ট্রিটের টাকা তুলত, সে সব বলে দিয়েছে। ১৫ বছর সরকারে ছিল, তাই ওদেরও তিন-চারটে লোক থাকতে পারে, যাদের সঙ্গে ফেসটাইমে কথা বলে।” তিনি অভিষেককে কটাক্ষ করে আরও বলেন যে, “নিউইয়র্কে যেতে চাইছেন যান। আমরা এনওসি করে দেব। আমরা সব দেখছি।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker