0%

কলকাতা থেকে শুয়েই পৌঁছে যান ভুটান! চালু হল ঝাঁ চকচকে এসি বাস পরিষেবা |Kolkata to Jaigaon Bhutan New Bus Service Started| India Hood Bangla |

সহেলি মিত্র, কলকাতা: শীতে ভুটান যাওয়ার প্ল্যান করছেন? কিন্তু বাজেট কম? তাহলে আপনার জন্য রইল দুর্দান্ত সুখবর। বাংলা থেকে ভুটান যাওয়ার আরো একটি বাস পরিষেবা শুরু হলো। এই বাসে করে আপনি অনায়াসেই এবং খুব কম খরচে বাংলা থেকে ভুটানে প্রবেশ করতে পারবেন। কলকাতা থেকে সরাসরি ভুটানের (Kolkata Jaigaon Bus) প্রবেশদ্বার জয়গাঁও যাওয়ার জন্য চালু হল অত্যাধুনিক ভলভো স্লিপার বাস পরিষেবা। কলকাতা, শিলিগুড়ি এবং জয়গাঁওয়ের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য এই বাস পরিষেবা একটি সুবিধাজনক বিকল্প হতে পারে।

কলকাতা টু ভুটান নতুন বাস পরিষেবা শুরু

এই বাস পরিষেবা জয়গাঁও, শিলিগুড়ি ও কলকাতার মধ্যে চলাচল করবে। নির্ধারিত রুটে রয়েছে হাসিমারা, বীরপাড়া, ধূপগুড়ি, ময়নাগুড়ি বাইপাস, জলপাইগুড়ি বাইপাস, শিলিগুড়ি, বাগডোগরা, ইসলামপুর, ডালখোলা, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, বারাসাত, বিমানবন্দর, উল্টাডাঙা ও শিয়ালদহ। কলকাতার ধর্মতলা থেকেও জয়গাঁওগামী বাসে ওঠার সুবিধা রয়েছে বলে জানানো হয়েছে।

বাসের সময়সূচি কী?

সংস্থার দেওয়া সময়সূচি অনুযায়ী, কলকাতা অভিমুখে জয়গাঁও থেকে বাস ছাড়ে বিকেল ৪টেয় এবং শিলিগুড়ি থেকে ছাড়ে রাত ৮টায়। অন্যদিকে, জয়গাঁও অভিমুখে কলকাতার ধর্মতলা থেকে বাস ছাড়ার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট। পরের দিন ভোর ৫টা ৪৫ মিনিটে শিলিগুড়ি থেকে জয়গাঁওয়ের উদ্দেশে বাস ছাড়ে।

আরও পড়ুন: শীতে ঘুরে আসুন বাঁকি বাঁধ থেকে, পাহাড়-জল-প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনিও

উল্লেখিত বাসে বায়ো-টয়লেট, ব্যক্তিগত টিভি, হেডফোন, ওয়াই-ফাই, লাগেজ রাখার জায়গা, চার্জিং পয়েন্ট, রিডিং লাইট, এসি ভেন্ট, কম্বল, বালিশ, পানীয় জল ও স্ন্যাকসের মতো সুবিধা থাকার কথা জানিয়েছে সংস্থা। দীর্ঘ দূরত্বের যাত্রায় যাত্রীদের আরাম নিশ্চিত করতেই এই পরিষেবায় একাধিক আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

ভাড়া কত, কীভাবে টিকিট বুক করবেন?

এই বাসের ভাড়া ডায়নামিক পদ্ধতিতে নির্ধারিত হয়। অর্থাৎ, যাত্রীদের চাহিদা এবং বুকিংয়ের পরিস্থিতি অনুযায়ী ভাড়া পরিবর্তিত হতে পারে। তাই যাত্রার আগে টিকিটের বর্তমান মূল্য যাচাই করে নেওয়া উচিত। টিকিট বুকিং ও যোগাযোগের জন্য 9038315948 নম্বরে কল করে নিতে পারেন। এ ছাড়াও নির্দিষ্ট ওয়েবসাইট এবং RedBus, AbhiBus-এর মতো অনলাইন বুকিং প্ল্যাটফর্মে টিকিটের উপলভ্যতা যাচাই করা যেতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker