দর্শকদের মধ্যমা দেখালেন অজি তারকা, ফের বিতর্ক অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্টে, শাস্তি পাবেন?

অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সফরে যাবে, আর বিতর্ক হবে না। তা হয়? ৮ বছর আগে প্রোটিয়াভূমে গিয়ে ‘স্যান্ডপেপার গেট’ করে ফিরেছিল অজিরা। এবার হারার মুখে ধৈর্যচ্যুতি হল জশ হ্যাজেলউডের। দক্ষিণ আফ্রিকার সমর্থকদের মধ্যমা দেখিয়ে মহা বিতর্কে অস্ট্রেলিয়ার তারকা পেসার।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্ট হচ্ছে কেপ টাউনে। এই মাঠেই কুখ্যাত স্যান্ডপেপার গেটের ঘটনাটি ঘটেছিল। এই ম্যাচের শুরু থেকেই প্রোটিয়া সমর্থকরা অজিদের সে কথা মনে করিয়ে দিচ্ছিলেন। দর্শকরা পকেটে করে স্যান্ডপেপার নিয়ে এসেছিলেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বাউন্ডারির ধারেকাছে এলেই তা বের করে দেখাচ্ছিলেন।
অন্যদিকে ম্যাচের রাশও অজিদের হাত থেকে বেরিয়ে গিয়েছে। সব মিলিয়ে রীতিমতো চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তার সঙ্গে মাঠের বাইরে থেকে ক্রমাগত কটূক্তি। একসময় আর মাথা ঠান্ডা রাখতে পারেননি হ্যাজেলউড। বাউন্ডারির সামনে দর্শকদের উদ্দেশ্যে মধ্যমা দেখান। যা অশ্লীল ও কুৎসিত ইঙ্গিত বলে ধরা হয়। আর এই বিষয়ে আইসিসি’র খুব কড়া নিয়ম আছে। মাঠে মধ্যমা দেখালে ম্যাচ ফি’র ৫০ থেকে ১০০ শতাংশ জরিমানা ও একাধিক ম্যাচে নিষিদ্ধ করা হতে পারে। এবার দেখার আইসিসি কী সিদ্ধান্ত নেয়।
What was that, Josh Hazlewood?👀 😳 The Cape Town crowd is getting stuck into Hazlewood and Starc!😂 #SAvAUS #Unbreakable #TheProteas #Australia #CapeTown #JoshHazlewood #MitchellStarc https://t.co/I0DiusT8D9
— lightningspeed (@lightningspeedk) October 31, 2026
উল্লেখ্য, তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩২৯ রান করে। জবাবে অস্ট্রেলিয়া তোলে ৪২৯ রান। দ্বিতীয় ইনিংসে রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডারের সেঞ্চুরির সৌজন্যে ৩৮৭ রান করে প্রোটিয়ারা। চতুর্থ ইনিংসে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচ হারে ১৭৬ রানে।
শেয়ার
লিংক



