0%

‘অভিষেক-বৈভবদের সঙ্গে অবিচার হচ্ছে’, বিসিসিআইয়ের সিদ্ধান্তে অসন্তুষ্ট যুবরাজ, কেন?

অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশীদের প্রতিভা নষ্ট হচ্ছে! বিসিসিআইয়ের উপর ক্ষুব্ধ যুবরাজ সিং। ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য অভিষেক। অন্যদিকে বৈভব দলে থাকলেও সুযোগ পাচ্ছে না। তবে যুবরাজের বক্তব্য, দু’জনে শুধু টি-টোয়েন্টি দলের নয়। ওয়ানডে দলের সম্পদ হতে পারে। যুবির মত, সেই দলে তাঁদের না রেখে ভুল করছে টিম ইন্ডিয়া।

বিশ্বজয়ী ক্রিকেটার বলছেন, “আমি অভিষেককে ওয়ানডে দলে দেখতে চাই। সত্যি কথা বলতে, অভিষেক, ঈশান কিষান, বৈভব সূর্যবংশীরা ৫০ ওভারের ম্যাচ খেলার যোগ্য। কিন্তু আমরা তাঁদের দলে নিচ্ছি না। তাতে তাঁদের প্রতিভার সঙ্গে সুবিচার করা হচ্ছে না।”

যুবরাজ বহু বছর ধরেই অভিষেকের মেন্টর। তিনি আরও বলেন, “আমি জানি, ওয়ানডে দলে অনেক ভালো প্লেয়ার আছে। তাই নতুনদের জায়গা করে দেওয়া একটু কঠিন। কিন্তু যেভাবে নতুন ব্যাটাররা খেলছে, তাদের খুব দ্রুত জাতীয় দলে নেওয়া উচিত। অভিষেক কঠোর পরিশ্রম করে যা অর্জন করেছে, তাতে এটা ওর প্রাপ্য।”

তবে বাস্তব পরিস্থিতি অন্যরকম। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। তার জন্য ইতিমধ্যে দল গোছাচ্ছেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু সেখানে বৈভব বা অভিষেকদের জায়গা নেই বললেই চলে। যশস্বী জয়সওয়ালকেও দীর্ঘ অপেক্ষার লাইনে থাকতে হচ্ছে। সেখানে অভিষেককে শুধুই টি-টোয়েন্টি ‘স্পেশালিস্ট’ হিসেবে দেখা হচ্ছে। আর বৈভব তো টি-টোয়েন্টিতেই জায়গা পাকা করতে পারেনি। তাকে নিয়মিত খেলানোর পক্ষপাতী নন গম্ভীর। সেই তুলনায় ভালো জায়গায় ঈশান। ৩ বছর পর ওয়ানডে দলে ফিরে রান পেয়েছেন। বিশ্বকাপের দলের জন্যও ভাবা হচ্ছে তাঁকে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker