0%

‘এলাকায় যেতে হলে অনুমতি নিতে হত’! ইন্দ্রনীল গ্রেফতার হতেই বিস্ফোরক রচনা

SOBDIK NEWS: কয়েক মাস আগে অবধিও একই দলের অংশ ছিলেন। বিধানসভা ভোটের পর তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। এবার তিনিই সদ্য গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে (Indranil Sen) নিয়ে মুখ খুললেন। এলাকায় যেতে হলে ইন্দ্রনীলের অনুমতি নিতে হত বলে দাবি করেছেন তিনি।

ইন্দ্রনীল গ্রেফতার হতেই বিস্ফোরক রচনা | (Rachana Banerjee)

চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল। অন্যদিকে হুগলির সাংসদ রচনা। এই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত চন্দননগর। তা সত্ত্বেও এলাকায় যেতে হলে ইন্দ্রনীলের অনুমতি নিতে হত বলে দাবি করেছেন সাংসদ।

আরও পড়ুনঃ ‘ঠিকমতো কাজ করলে বকেয়া মেটাতে পিছপা হবে না সরকার’! কর্মীদের বড় বার্তা পঞ্চায়েতমন্ত্রীর

সম্প্রতি চন্দননগর পুলিশের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রচনা। সেখানে তিনি দাবি করেন, রাজনীতির ময়দানে নামার পর এই প্রথম এই ধরণের অনুষ্ঠানে যোগ দিলেন। ২০২৪ সালে সাংসদ হলেও কেন একবার কোনও অনুষ্ঠানে যাননি, সেটাও জানিয়েছেন নিজেই।

ইন্দ্রনীলের প্রসঙ্গ টেনে হুগলির সাংসদ জানান, তৃণমূলে থাকাকালীন চন্দননগরের তৎকালীন বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীলের অনুমতি ছাড়া তিনি এলাকায় প্রবেশ করতে পারতেন না। তবে শিল্পী ইন্দ্রনীল গায়ক হিসেবে ভালো ছিলেন বলে জানান তিনি।

রচনা বলেন, “একই দলের সাংসদ থাকলেও ইন্দ্রনীলের সঙ্গে সেভাবে কাজ করা হয়নি। ওর বিধানসভা এলাকার কোনও অনুষ্ঠানে যেতে হলে অনুমতি নিয়েই যেতে হত। এমনকি কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর আগেও ওর অনুমতি নিতে হত। দলীয় কর্মীরাই আমায় এই বিষয়টি জানিয়েছিলেন।“

চন্দননগরের প্রাক্তন বিধায়কের গ্রেফতারি নিয়ে অবশ্য বিশেষ কিছু বলতে চাননি সদ্য তৃণমূলত্যাগী সাংসদ। তিনি বলেন, “আমি বর্তমানে অন্য দলের সাংসদ। সেই কারণে পূর্ববর্তী দলের নেতাকে নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। আইন বিষয়ে আদালতের রায় চূড়ান্ত। তবে ইন্দ্রনীল সেন যখন গায়ক ছিলেন তখন প্রচুর ক্যাসেট বিক্রি হয়েছে। গায়ক হিসেবে ভালো ছিলেন শিল্পী ইন্দ্রনীল।“

গত ২৮ অক্টোবর পুজোর ই-পাস মামলায় ইন্দ্রনীল গ্রেফতার হয়েছেন। এবার তাঁকে নিয়ে মুখ খুললেন হুগলির সাংসদ রচনা। যদিও প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারি নিয়ে বিশেষ কিছু বলতে চাননি তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker