0%

বিশ্রী অভিষেকের পর বাদ, জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় সুযোগ পেলেন কাশ্মীরের নবি

পড়ে পাওয়া চোদ্দ আনা। জাতীয় দলে নতুন করে সুযোগ পেলেন আকিব নবি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ম্যাচের দলে নাম ছিল কাশ্মীরের পেসারের। এবার প্রথম ৩ ম্যাচের দলেও সুযোগ পেয়ে গেলেন তিনি। প্রসিদ্ধ কৃষ্ণর বদলে প্রথম ৩ ম্যাচেও তাঁকে দলে ডেকে নিল বিসিসিআই।

প্রাথমিকভাবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের দলে ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। জানা গিয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে ম্যাচ ফিট হতে জন্য আরও কিছুটা সময় প্রয়োজন এই ডানহাতি পেসারের। প্রসিদ্ধ এই মুহূর্তে রয়েছেন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। ১ নভেম্বর তাঁর সিমুলেশন পরীক্ষা হওয়ার কথা। নভেম্বরের শুরুতে রিটার্ন টু প্লে (আরটিপি) পরীক্ষা হবে তাঁর। সেখানে উত্তীর্ণ হলে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে তৃতীয় চার দিনের ম্যাচে ভারত ‘এ’ দলে যোগ দেবেন তিনি। ওই ম্যাচে খেলার সুযোগ পেলে টেস্ট সিরিজের আগে ম্যাচ প্র্যাকটিসও হয়ে যাবে তাঁর।

ওয়ানডে দলে তাঁর বদলে খেলবেন আকিব নবি। সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুয়াহাটিতে অভিষেক হয়েছে নবির। সেই ম্যাচ মোটেই সুখকর ছিল না তাঁর জন্য। ওই ম্যাচে ৮ ওভার ৫ বলে তিনি দেন ৮৪ রান। পরের ম্যাচেই বাদ পড়েন। এবার নিউজিল্যান্ডের সিমিং কন্ডিশনে দ্বিতীয় সুযোগ পেলেন তিনি। নিউজিল্যান্ডের পরিবেশ নবির জন্য আদর্শ। এখন দেখার সেখানে তিনি দলে সুযোগ পান কিনা।

প্রথম তিনটি ওয়ানডে-র জন্য ভারতীয় দল:
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, নমন ধীর, অংশুল কম্বোজ, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, ঈশান কিষাণ (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি (শুধু প্রথম ওয়ানডের জন্য) ও আকিব নবি।

চতুর্থ ও পঞ্চম ওয়ানডে-র জন্য ভারতীয় দল:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক বর্মা, ঈশান কিষান (উইকেটকিপার ও সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, নমন ধীর, অকিব নবি, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, কুমার কুশাগ্র (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, যশ ঠাকুর ও কুলদীপ যাদব।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker