কেন্দ্রের পথেই রাজ্য! সরকারি কর্মীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

SOBDIK NEWS: দিওয়ালির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়েছে। এবার সেই পথেই হাঁটল রাজ্য সরকার। ২ শতাংশ হারে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ (DA), ডিআর বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এর ফলে প্রায় ৩.৮৫ লক্ষ সরকারি কর্মী ও ১.৫০ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।
দিওয়ালির আগে ২ শতাংশ ডিএ বৃদ্ধি | (Dearness Allowance)
বৃহস্পতিবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ, ডিআর বাড়ানোর ঘোষণা করেছেন। এতদিন তাঁরা ৫৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। আরও ২ শতাংশ বাড়ানোয় ৬০ শতাংশ হারে পাবেন। আগামী ১ নভেম্বর থেকে নতুন হার কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মীদের পরিবার পাবে ৫ লক্ষ টাকা! কর্মরত অবস্থায় মৃত্যুতে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের
ডিএ বৃদ্ধির ঘোষণার পর বিষ্ণু দেও সাই বলেন, “সরকারি কর্মী ও পেনশনভোগীদের স্বার্থের প্রতি আমাদের সরকার সংবেদনশীল। এই সিদ্ধান্ত তাঁদের আর্থিক স্বস্তি দেবে এবং তাঁদের পরিবারের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলবে।“
এদিকে ছত্তিশগড়ের রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ, ডিআর ও বকেয়া পরিশোধের দাবি জানিয়ে আসছেন। ছত্তিশগড় কর্মচারী অধিকারী ফেডারেশনের তরফে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ও অর্থমন্ত্রী ও পি চৌধুরীকে চিঠিও দেওয়া হয়েছিল।
গত ২৭ অক্টোবর ফেডারেশনের একটি প্রতিনিধিদল উপমুখ্যমন্ত্রী অর্জুন সাওয়ের সঙ্গে দেখা করে বকেয়ার পাশাপাশি অতিরিক্ত ২ শতাংশ ডিএ, ডিআর প্রদানের আবেদন জানায়। এরপরেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্তের ফলে প্রত্যেক মাসে রাজ্যের অতিরিক্ত ৩৬ কোটি টাকা খরচ হবে।
তবে সরকারি কর্মীদের ২ শতাংশ হারে ডিএ বাড়ানো হলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ফারাক মেটেনি। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সেখানে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়িয়েছে ৬০ শতাংশ।



