0%

মাধ্যমিক পাশেই চাকরি, ONGC-তে ৩০৪৭ শূন্যপদে চলছে আবেদন

আনিষা চৌধুরী, কলকাতা: দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত তেল ও প্রাকৃতিক গ্যাস সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (Oil and Natural Gas Corporation Limited)-এ শিক্ষানবিশ পদে কাজের সুযোগ। সম্প্রতি ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য মোট ৩,০৪৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা থেকে শুরু করে স্নাতক পাশ করা প্রার্থীরাও নিজেদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কী, বয়সসীমা কত এবং কীভাবে আবেদন করবেন, জেনে নিন এই প্রতিবেদনে।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

এই নিয়োগে কারিগরি এবং অকারিগরি, দুই ধরনের শিক্ষানবিশ পদের সুযোগ রয়েছে। পদগুলির মধ্যে রয়েছে–

  • লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট
  • কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট
  • ড্রাফটসম্যান (সিভিল)
  • ইলেকট্রিশিয়ান
  • ইলেকট্রনিক্স মেকানিক
  • ফিটার
  • ইনস্ট্রুমেন্ট মেকানিক
  • ফায়ার সেফটি টেকনিশিয়ান
  • মেশিনিস্ট
  • মেকানিক ডিজেল
  • মেকানিক মোটর ভেহিকল
  • মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান
  • রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক
  • স্টেনোগ্রাফার (ইংরেজি)
  • সার্ভেয়ার
  • ওয়েল্ডার
  • এগজিকিউটিভ ফিনান্স
  • ল্যাব কেমিস্ট বা অ্যানালিস্ট
  • এগজিকিউটিভ এইচআর
  • সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্ট
  • অ্যাকাউন্টস এগজিকিউটিভ
  • স্টোর কিপার
  • পেট্রোলিয়াম এগজিকিউটিভ
  • সিভিল এগজিকিউটিভ
  • বিভিন্ন শাখার ইঞ্জিনিয়ারিং এগজিকিউটিভ।

শূন্যপদের বণ্টন

বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর, মুম্বই, পশ্চিম, পূর্ব, দক্ষিণ ও মধ্য এই ছয়টি অঞ্চলে নিয়োগ করা হবে। কর্মস্থলভিত্তিক শূন্যপদের মধ্যে রয়েছে কলকাতা, আগরতলা, দেরাদুন, দিল্লি, মুম্বই, আহমেদাবাদ, চেন্নাই, জোরহাট-সহ একাধিক জায়গা।

  • কলকাতা কর্মস্থলে ৩৪টি,
  • আগরতলায় ২০০টি,
  • মুম্বইয়ে ২০০টি,
  • আহমেদাবাদে ৩৩১টি,
  • অঙ্কলেশ্বরে ৩৯২টি এবং নজিরা ও শিবসাগর মিলিয়ে ৪৬৬টি শূন্যপদের উল্লেখ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার শর্ত আলাদা রাখা হয়েছে।

  • মাধ্যমিক উত্তীর্ণ: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাধ্যমিক পাশ হতে হবে।
  • আইটিআই: কম্পিউটার অপারেটর, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক্স মেকানিক, ডিজেল মেকানিক, ওয়েল্ডার, সার্ভেয়ার-সহ সংশ্লিষ্ট ট্রেডের পদগুলিতে নির্দিষ্ট বিষয়ে আইটিআই সার্টিফিকেট প্রয়োজন।
  • ডিপ্লোমা: কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন ও ইনস্ট্রুমেন্টেশন শাখায় তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে।
  • স্নাতক: এগজিকিউটিভ এইচআর পদের জন্য বিবিএ, ফিনান্স ও অ্যাকাউন্টস সংক্রান্ত পদের জন্য বাণিজ্য বিভাগে স্নাতক এবং ল্যাব কেমিস্ট পদের জন্য রসায়নে বিএসসি প্রয়োজন। সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে স্বীকৃত বিষয়ে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে।
  • ইঞ্জিনিয়ারিং স্নাতক: সংশ্লিষ্ট শাখায় বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে।
  • পেট্রোলিয়াম এগজিকিউটিভ: স্নাতক স্তরে ভূতত্ত্ব বিষয়টি থাকতে হবে।

শুধু নির্দিষ্ট ডিগ্রি থাকলেই হবে না, আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন, সেই পদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা মিলিয়ে নিতে হবে।

বয়সসীমা ও বয়সের ছাড়

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। ২৯ নভেম্বর ২০২৬ তারিখের ভিত্তিতে বয়স গণনা করা হবে। অর্থাৎ, সাধারণ নিয়মে প্রার্থীর জন্মতারিখ ২৯ নভেম্বর ২০০২ থেকে ২৯ নভেম্বর ২০০৮-এর মধ্যে হতে হবে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

  • তফসিলি জাতি ও উপজাতি: ৫ বছর।
  • অন্যান্য অনগ্রসর শ্রেণি (নন-ক্রিমি লেয়ার): ৩ বছর।
  • প্রতিবন্ধী সাধারণ শ্রেণি: ১০ বছর।
  • প্রতিবন্ধী ওবিসি: ১৩ বছর।
  • প্রতিবন্ধী তফসিলি জাতি ও উপজাতি: ১৫ বছর।

মাসিক কত টাকা ভাতা পাওয়া যাবে?

নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষানবিশের বিভাগের ভিত্তিতে মাসিক ভাতা দেওয়া হবে।

  • মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা পাবেন ৮,২০০ টাকা।
  • এক বছরের আইটিআই উত্তীর্ণরা পাবেন ৯,৬০০ টাকা।
  • দুই বছরের আইটিআই উত্তীর্ণরা পাবেন ১০,৫৬০ টাকা।
  • তিন বছরের ডিপ্লোমা উত্তীর্ণরা পাবেন ১০,৯০০ টাকা।
  • স্নাতক উত্তীর্ণরা পাবেন ১২,৩০০ টাকা।

আবেদন ফি কত?

প্রকাশিত নিয়োগ সংক্রান্ত তথ্য অনুযায়ী, এই শিক্ষানবিশ নিয়োগের জন্য আলাদা কোনও আবেদন ফি উল্লেখ করা হয়নি। আবেদনকারীদের নির্দিষ্ট সরকারি শিক্ষানবিশ পোর্টালের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে।

কীভাবে আবেদন করবেন?

যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে দুটি সরকারি পোর্টাল ব্যবহার করা হচ্ছে, যথা– জাতীয় শিক্ষানবিশ প্রচার প্রকল্প (এনএপিএস) এবং জাতীয় শিক্ষানবিশ প্রশিক্ষণ প্রকল্প (এনএটিএস)। কোন পদের জন্য কোন পোর্টালে আবেদন করতে হবে, তা বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা দেখে নিশ্চিত করতে হবে।

আবেদনের ধাপসমূহ

  • প্রথমে ওএনজিসির সরকারি ওয়েবসাইট খুলতে হবে।
  • ২০২৬-২৭ অর্থবর্ষের শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে।
  • নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী উপযুক্ত পদ ও কর্মস্থল বেছে নিতে হবে।
  • এনএপিএসের অধীন পদ হলে https://www.apprenticeshipindia.gov.in পোর্টালে এবং এনএটিএসের অধীন পদ হলে https://nats.education.gov.in পোর্টালে যেতে হবে।
  • প্রয়োজন অনুযায়ী নতুন করে নাম নথিভুক্ত করতে হবে অথবা আগের অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
  • ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ ও প্রয়োজনীয় নথির বিবরণ দিতে হবে।
  • নির্দিষ্ট ওএনজিসি শিক্ষানবিশ পদের জন্য আবেদন সম্পূর্ণ করে জমা দিতে হবে।
  • আবেদন জমা দেওয়ার পর তার প্রমাণ ও নথিভুক্তির তথ্য নিজের কাছে রেখে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৬। ডাকযোগে বা সরাসরি কোনও আবেদন গ্রহণ করা হবে না। বিজ্ঞপ্তির নির্দেশ অনুযায়ী একজন প্রার্থী একটি নির্দিষ্ট কর্মস্থলে একটি ট্রেডের জন্যই আবেদন করতে পারবেন।

কীভাবে প্রার্থী বাছাই করা হবে?

এই নিয়োগে আলাদা কোনও লিখিত পরীক্ষার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নিয়োগের ধাপগুলি হল–

  • আবেদনপত্র ও যোগ্যতা যাচাই।
  • শিক্ষাগত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি।
  • শূন্যপদ অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে বেছে নেওয়া।
  • প্রয়োজনীয় নথি যাচাই।
  • চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের জন্য নিযুক্ত করা।
  • একই নম্বর পাওয়া প্রার্থীদের ক্ষেত্রে বয়সে বেশি এমন প্রার্থী অগ্রাধিকার পাবেন বলে প্রকাশিত নিয়োগ সংক্রান্ত তথ্যে জানানো হয়েছে।

কোন কোন নথি প্রয়োজন হবে?

  • আবেদনের সময় এবং পরবর্তী নথি যাচাইয়ের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নথি প্রস্তুত রাখতে হবে।
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্মতারিখের প্রমাণপত্র।
  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট।
  • আইটিআই, ডিপ্লোমা অথবা স্নাতকের মার্কশিট ও শংসাপত্র (যে পদের জন্য প্রযোজ্য)।
  • জাতিগত শংসাপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • প্রতিবন্ধী শংসাপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • পরিচয়পত্র।
  • এনএপিএস বা এনএটিএস পোর্টালে নথিভুক্তির প্রমাণ।
  • নির্দিষ্ট কর্মস্থলের জন্য প্রয়োজনীয় জেলার বাসিন্দা হওয়ার বা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের যোগ্যতার প্রমাণ।

৪৪,৯০০ থেকে বেতন, রাজ্যে ১৭,৭৩৫ শূন্যপদে শিক্ষক নিয়োগ! রইল আবেদন পদ্ধতি

আবেদনের আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন

  • এই নিয়োগের ক্ষেত্রে কয়েকটি বিশেষ শর্ত রয়েছে। সেগুলি না জানলে আবেদন বাতিল হওয়ার আশঙ্কা থাকতে পারে।
  • নির্দিষ্ট যোগ্যতা অর্জনের তিন বছর পেরিয়ে গেলে আবেদন করা যাবে না। ২৯ নভেম্বর ২০২৬ তারিখের ভিত্তিতে এই বিষয়টি বিবেচনা করা হবে।
  • যাঁরা আগে শিক্ষানবিশ প্রশিক্ষণ নিয়েছেন অথবা বর্তমানে এই ধরনের প্রশিক্ষণে যুক্ত রয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন না।
  • প্রতিটি কর্মস্থলের জন্য নির্দিষ্ট জেলার বাসিন্দা হওয়া অথবা সংশ্লিষ্ট যোগ্যতা অর্জনের শর্ত রয়েছে। তাই পশ্চিমবঙ্গের প্রার্থীরা কলকাতা কর্মস্থলের জন্য আবেদন করার আগে বিজ্ঞপ্তির নির্দিষ্ট জেলা সংক্রান্ত শর্ত অবশ্যই দেখে নেবেন।
  • প্রশিক্ষণ শেষ হলেই ওএনজিসিতে স্থায়ী চাকরি পাওয়ার নিশ্চয়তা নেই। প্রশিক্ষণ শেষে সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানবিশদের প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker