মোদি থাকলে ভারতে ফিরবেন না! এবার তালিবানের নারী নিপীড়নকে সমর্থন কট্টরপন্থী জাকির নায়েকের

নরেন্দ্র মোদি ক্ষমতায় থাকলে ভারতে ফিরবেন না। এমনটাই বলেছিলেন ‘ভারত বিরোধী’ কট্টরপন্থী ধর্মীয় নেতা জাকির নায়েক। এবার তিনি তালিবানের পাশে দাঁড়িয়ে বিতর্কে জড়ালেন তিনি। তালিবানের মহিলা নীতিকেও সমর্থন করেছেন তিনি।
সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “তালিবানের মুখপাত্র জানিয়েছেন যে, সেখানে নারীদের জন্য পরিস্থিতি খুব একটা নিরাপদ নয়। তালিবানের রাষ্ট্রদূতের কাছ থেকে আমি যা জেনেছি তা হল, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত নারীদের শিক্ষার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ নারীদের জন্য প্রাথমিক শিক্ষার সুযোগ আছে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিস্থিতি নিরাপদ না হওয়ায় তা আপাতত বন্ধ রাখা হয়েছে।” তিনি আরও বলেন, “পরিস্থিতি যাতে ঠিক হয়, সেই অপেক্ষাতেই তালিবান রয়েছে। তবে ইসলামি শিক্ষার অন্যান্য দিক – যেমন শরিয়া, কোরান শিক্ষা বা পিএইচডি এসবের সুযোগ রয়েছে সেখানে। এমনকী শরিয়া বিষয়ক বহু শিক্ষকও সেখানে রয়েছেন।”
আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষার সুযোগ না পাওয়ার তিনি শিক্ষক সংকটতকেই দায়ী করেছেন। তাঁর কথায়, “প্রাথমিক শিক্ষা, অর্থাৎ ষষ্ঠ শ্রেণি পর্যন্ত, সেখানে ছেলে-মেয়ে প্রত্যেকের জন্যই শিক্ষার সুযোগ রয়েছে। তবে মাধ্যমিক স্তরে এমন পরিবেশ বা সুযোগ নেই যেখানে মহিলা শিক্ষকরা পড়াশোনা করাতে পারেন। তিনি যোগ করেন, “যদি উপযুক্ত শিক্ষক না পাওয়া পর্যন্ত শিক্ষা কিছুটা বিলম্বিত হয়, তবে তাতে কোনও সমস্যা নেই। তবে এই বিলম্ব যেন দীর্ঘায়িত না হয়।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
শেয়ার
লিংক



