0%

একতা দিবসে মোদির মুখে ‘দিমাগি নকশাল’! দেশ বিরোধীদের কড়া বার্তা, নিশানায় কংগ্রেসও

সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার দেশজুড়ে পালিত হল ‘রাষ্ট্রীয় একতা দিবস’। গুজরাটের একতা নগরে এক বিশাল কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তাঁর মুখে উঠে আসে, ‘দিমাগি নকশাল’ তত্ত্ব। জানান, ‘দিমাগি নকশাল’রা দেশের জন্য ক্ষতিকর। একইসঙ্গে ভারত বিরোধী শক্তিগুলিকেও কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন একতা নগরের প্যারেড গ্রাউন্ড থেকে ভাষণ দিতে দিয়ে মোদি বলেন, ““সর্দার প্যাটেল ভারতের ইতিহাসের এমন এক রত্নতুল্য ব্যক্তিত্ব, যাঁকে ছাড়া আজকের ভারতকে কল্পনা করা কঠিন। সর্দার প্যাটেলই ভারতকে তার বর্তমান রূপ দিয়েছে। দেশভাগের পরেও, হিমালয় থেকে ভারত মহাসাগর পর্যন্ত দেশকে সুরক্ষিত রেখেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, “সর্দার প্যাটেল কেবল ভৌগোলিক ভাবেই দেশকে ঐক্যবদ্ধ করেননি, বরং সমগ্র জাতিকে ঐক্যের সুতোয় গেঁথেছিলেন।”

এরপরই ‘দিগামি নকশাল’দের নির্মূল করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, “দিমাগি নকশালরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। গুজব ছড়াতে এবং ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সমাজমাধ্যমকে একটি অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে।” মোদি বলেন, “দেশের নাগরিকদের সম্মিলিতভাবে এর মোকাবিলা করতে হবে। সংবিধান আমাদের জনগণের কাছে দায়বদ্ধ করে রেখেছে। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে, বিরোধী দল তাদের দায়িত্ব থেকে সরে গিয়ে এমন একটি শক্তিতে পরিণত হয়েছে, যা দেশকে বিভক্ত করতে চায়।” প্রধানমন্ত্রীর কথায়, “এটি কোনও সুস্থ বিরোধিতার ভূমিকা নয়, বরং নিছকই বাধা সৃষ্টির প্রবণতা। এটিকেই তারা তাদের মূল রাজনীতি বানিয়ে ফেলেছে। তারা সংবিধানকে ধূলিসাৎ করতে ব্যস্ত রয়েছে।” তিনি আরও বলেন, “ভারত মায়ের সন্তানদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে এবং সংঘাত উসকে দিতে জঘন্য ষড়যন্ত্র করা হচ্ছে।”

অন্যদিকে, কংগ্রেস-সহ বিরোধীদেরও এদিন নিশানা করেন মোদি। তাঁর দাবি, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় না থাকার ফলে সৃষ্ট হতাশা ও নৈরাশ্য থেকেই বিরোধীরা এমন আচরণ করছে। তিনি যোগ করেন, “এরা এখন প্রকাশ্যে চলে এসেছে। বিদেশে গিয়ে গোপনে কার সঙ্গে কার বৈঠক হচ্ছে? কোন ভারত-বিরোধী শক্তি এদের সমর্থন দিচ্ছে? আমাদের ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করতে হবে।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker