0%

Tarunjyoti Tewari: রাজারহাট–গোপালপুরে মেগা চাকরি মেলা! নিয়োগের বড় উদ্যোগ বিধায়ক তরুণজ্যোতির | Tarunjyoti Tewari Mega Job Fair 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: কর্মসংস্থান নিয়ে এবার বড় ঘোষণা বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির (Tarunjyoti Tewari)। বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য রাজারহাট-গোপালপুরের বিধায়ক চাকরির মেলার আয়োজন (Mega Job Fair 2026) করতে চলেছেন। জানা গিয়েছে, চলতি বছর নভেম্বরে, কর্মসংস্থানকে কেন্দ্র করে বেকারদের এক উজ্জ্বল এবং স্থায়ী ভবিষ্যৎ গড়ে তোলার তাগিদে একটি বিশেষ উদ্যোগের চিন্তাভাবনা করেছেন তিনি। আর এই খবর প্রকাশ্যে আসতেই চাকরিপ্রার্থীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

কর্মসংস্থান নিয়ে জরুরি পোস্ট বিধায়কের

চাকরির আশায় দিনের পর দিন অপেক্ষা করছেন বহু যুবক-যুবতী। কেউ পড়াশোনা শেষ করেও কাজ পাচ্ছেন না, আবার কেউ দীর্ঘদিন ধরে বিভিন্ন সংস্থায় আবেদন করেও আশানুরূপ সুযোগের সন্ধান পাচ্ছেন না। কিন্তু এবার ভরসার হাত বাড়ালেন রাজারহাট-গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, শনিবার, বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কর্মসংস্থান নিয়ে একটি জরুরি পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে, “ রাজারহাট-গোপালপুরের বিধায়ক হিসেবে, আমি এই বছর নভেম্বর মাসের শেষ সপ্তাহে একটি ‘মেগা জব ফেয়ার’ আয়োজনের উদ্যোগ নিয়েছি।”

চাকরিপ্রার্থীদের জন্য খুলবে নতুন দরজা?

বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির কথায় এই মেলার মূল লক্ষ্য হতে চলেছে রাজারহাট-গোপালপুর ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক-যুবতী এবং চাকরিপ্রার্থীদের জন্য অর্থবহ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। আর এই সুযোগ থাকবে নিরাপত্তারক্ষী থেকে প্রকৌশলী, সেলস এক্সিকিউটিভ থেকে ম্যানেজার, নতুন স্নাতক থেকে অভিজ্ঞ পেশাজীবী সকলের জন্য। তিনি এই উদ্যোগে অংশগ্রহণের জন্য HR পেশাজীবী, স্টার্টআপ এবং বিভিন্ন খাতের নিয়োগকর্তাদের আমন্ত্রণ জানিয়েছেন। ইতিমধ্যেই নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য tjt4002@gmail.com ও sourajit9@gmail.com এই দুটি মেইল আইডিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 নিজের বিধানসভায় সাংসদকে ঢুকতে দিতেন না ইন্দ্রনীল সেন! বিস্ফোরক অভিযোগ রচনার

কী বলছেন বিধায়ক?

জানা গিয়েছে নিয়োগকারী সংস্থাগুলিকে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তাঁদের তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিধায়ক তরুণ যদি তিওয়ারির কী বলছেন বিধায়ক?স্পষ্ট দাবি, ”শুধুমাত্র উৎসব, মেলা বা খেলাধুলার আয়োজন করাই তাঁর রাজনীতির লক্ষ্য নয় বরং মানবসেবা এবং নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করাই আমার আসল উদ্দেশ্য। কারণ উন্নয়ন মানে কেবল রাস্তাঘাট, ড্রেন নির্মাণ নয়। প্রকৃত উন্নয়ন হলো আমাদের তরুণ প্রজন্মের জন্য এমন সুযোগ সৃষ্টি করা, যা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি একটি মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker