0%

‘সিঁদুরে’ কাঁপন ধরিয়েছিলেন পাকিস্তানের বুকে! বায়ুসেনা প্রধান হলেন সেই আশুতোষ দীক্ষিত

দেশের ২৯তম বায়ুসেনা প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। বিদায়ী বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। প্রায় চার দশকের সামরিক অভিজ্ঞতাসম্পন্ন আশুতোষ দীক্ষিত অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। শুধু তাই নয়, অপারেশন সফেদ সাগর, অপারেশন রক্ষকের মতো অভিযানের পরিকল্পনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। শনিবার রেস কোর্স বায়ুসেনা ঘাঁটিতে প্রাক্তন বায়ুসেনা প্রধানের কাছ থেকে গার্ড অফ অনারের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

১৯৮৬ সালের ডিসেম্বরে মাত্র ২০ বছর বয়সে বায়ুসেনায় যোগ দেন আশুতোষ দীক্ষিত।যুদ্ধবিমানের পাইলট হিসাবে শুরু করেন কর্মজীবন। মিরাজ-২০০০, মিগ সিরিজের বিভিন্ন যুদ্ধবিমান, জাগুয়ার এবং তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ এমকে-১)-সহ বিভিন্ন প্রকারের যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। আশুতোষ দীক্ষিতের উড়ান-অভিজ্ঞতা রয়েছে সাড়ে ৩ হাজার ঘণ্টারও বেশি। বায়ুসেনা প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণের আগে তিনি উপপ্রধান পদে নিযুক্ত ছিলেন।

তবে এর আগে বায়ুসেনার একাধিক উচ্চ পদে কাজেরও অভিজ্ঞতা রয়েছে আশুতোষ দীক্ষিতের। বহাল থেকেছেন চেয়ারম্যানের ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের প্রধান পদে। এছাড়া তিনি ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের সদর দপ্তরে চিফ অফ স্টাফ কমিটি (সিআইএসসি) পদেও ছিলেন। অন্যদিকে, ওয়েস্টার্ন সেক্টরের ফ্রন্টলাইন যুদ্ধবিমান ঘাঁটি এবং দক্ষিণ সেক্টরের একটি বড় যুদ্ধবিমান প্রশিক্ষণ ঘাঁটির নেতৃত্বও দিয়েছেন আশুতোষ দীক্ষিত।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker