সাধারণ চিকেন কষাই হবে বিয়েবাড়ির মতো সুস্বাদু! জেনে নিন ৫টি সিক্রেট উপকরণের নাম

বাংলা হান্ট ডেস্ক:: বাড়িতে হঠাৎ করে অতিথি এসেছে। এবার তাদের জন্য আপনি চিকেন রান্না করবেন ভাবছেন। তবে আজকের প্রতিবেদনা রইল মুরগির চেনা ঝোলের স্বাদ বদলানো সহজ কিছু উপায়। আর এই উপকরণগুলি আপনি বাড়িতেই মাঝেমধ্যে রেখে থাকেন। তাই দেখে নিন কোন পাঁচটি উপকরণ নিশি আপনি একেবারে বদলিয়ে দিতে পারেন সাধারণ চিকেন এর ঝোল। রইল সেই বিষয় বিস্তারিত তথ্য (Cooking Tips)।
৫ উপকরণেই বিয়েবাড়ির স্বাদের চিকেন কষা (Cooking Tips)
১) দই: দই মুরগির ঝলে দিলে সেখানে স্বাদ পাল্টিয়ে যায়। এর জন্য আপনাকে আগের থেকে মাংস ভালোভাবে ধুয়ে দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। একদিকে এটে যেমন মুরগির মাংস নরম হয়। অপরদিকে এর স্বাদ দ্বিগুণ হয়ে ওঠে (Cooking Tips)।

আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! আজ থেকেই খুলে যাচ্ছে বর্ধমান রোডের নতুন ফ্লাইওভার
২) কসুরি মেথি: সাধারণভাবে মুরগির কষা মাংস বানালে তার মধ্যে কসুরি মেথি দিলে তার স্বাদ একেবারে পাল্টে যায়। এর জন্য আপনাকে রান্না শেষ হওয়ার পর তাতে এপিক মিশিয়ে দিতে হবে। পাশাপাশি দইয়ের হাতের তালুতে এটিকে অল্প গুঁড়ো করে নিলে এর গন্ধ ও স্বাদ দুটোই বেড়ে যাবে।
৩) সর্ষের তেল: সাদা তেলের জায়গায় আপনি মাংস রান্না করার সময় সর্ষের তেল ব্যবহার করুন। এতে একদিকে যেমন রান্না ভাল হবে। অপরদিকে স্বাদ ও গন্ধ দুটোই আলাদা মাত্রা যোগ করবে।
৪) কাজুবাদাম বাটা: পেঁয়াজ, আদা, রসুনের পাশাপাশি আপনি মাংসের মধ্যে যদি কাজুবাদাম বাটা দিতে পারেন। তাহলে মাংসের ঝোল কিছুটা হলেও আলাদা খেতে লাগবে।
৫) গোটা রসুন: মাংস রান্না করার সময় ব্যবহার করুন গোটা রসুন। এতে যেমন গন্ধ আলাদা হবে। তেমনি রেস্তোরার মতন সাধ হবে আপনার বাড়িতে তৈরি করা মাংসে (Cooking Tips)।




