এভাবে বানালেই গরম ভাতের সঙ্গে জমবে ডিম কষা, প্রণালী রইল

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি ডিম খেতে ভালোবাসেন। তবে একঘেয়ে ডিমের ঝোল খেয়ে মুখে অরচি ধরলে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন তার প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের কষা (Recipe)
ডিম কষা খেতে ভালোবাসে না, এমন মানুষ আপনি খুব কম পাবেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন এক ধরনের ডিমের রেসিপি যা আপনি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। কিভাবে বানাবেন এই রেসিপিটি তার প্রণালী রইল আজকের প্রতিবেদনে (Recipe)।

আরও পড়ুন: ব্যাঙ্কে কাজ ফেলে রাখবেন না! আগামী সপ্তাহের ছুটির তালিকা প্রকাশ, এখনই দেখে নিন
উপকরণ:
সেদ্ধ ডিম (৪-৫টি), পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সরিষার তেল, লবণ পরিমাণমতো
প্রণালী: প্রথমে দিনগুলোকে ভালো করে সিদ্ধ করে নিন। এরপর সেগুলোর থেকে খোসলা ছাড়িয়ে নিন। তারপর ডিম গুলোকে মাঝখান দিয়ে অল্প করে একটু চিরে নিয়ে সরষের তেলে ভালোভাবে ভেজে নিন। এবার ডিম গুলোকে ভাজা হয়ে গেলে তুলে ফেলুন। তারপর ওই তেলের মধ্যেই সমস্ত বেটে রাখা উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর মশলা কষানো থেকে তেল বেরোতে শুরু করলে তাতে সামান্য জল দিয়ে ভালোভাবে আরো একবার কষিয়ে ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিন। তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে ওপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।




