0%

অতি গভীর নিম্নচাপের রক্তচক্ষু! দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা, সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া?

শ্রাবণে দাপিয়ে ব্যাটিং করছে বর্ষা! দেশের অন্যান্য জায়গায় বৃষ্টির ঘাটতি থাকলেও বঙ্গে বাদলের অঝোরধারা ঝরছে তো ঝরছেই। এবার বিরামহীন বর্ষণের খবর পাঠাল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে অতি গভীর নিম্নচাপ। সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যেই তা স্থলভাগে ঢুকে দাপট দেখাতে শুরু করবে, এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। ফলে সোম থেকে মঙ্গলবার গোটা দিন দক্ষিণবঙ্গ ভাসতে পারে। দক্ষিণবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা, হলুদ সতর্কতা উত্তরবঙ্গে। তবে বুধবার থেকে বৃষ্টি কমবে বলে আশাপ্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। সোমবার সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করবে। ওড়িশার বালাসোর থেকে বাংলার ক্যানিংয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে একটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। এছাড়া মৌসুমী অক্ষরেখাও বেশ সক্রিয়। রাজস্থানের নিম্নচাপ এলাকা থেকে জামশেদপুরের উপর দিয়ে ওড়িশা এবং বাংলায় ঘনীভূত হওয়া অতি গভীর নিম্নচাপের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত তা বিস্তৃত।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। সোমবার সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করবে। ওড়িশার বালাসোর থেকে বাংলার ক্যানিংয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে একটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। এছাড়া মৌসুমী অক্ষরেখাও বেশ সক্রিয়। রাজস্থানের নিম্নচাপ এলাকা থেকে জামশেদপুরের উপর দিয়ে ওড়িশা এবং বাংলায় ঘনীভূত হওয়া অতি গভীর নিম্নচাপের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত তা বিস্তৃত। এই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোসাগরে গভীর নিম্নচাপের অবস্থান।

সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূল সংলগ্ন এলাকাতে বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি ও সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বুধবার থেকে শনিবার পর্যন্ত আপাতত ঝড়বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে।

কলকাতায় অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা কম। দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তবে বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। আজ এবং আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। বুধবার থেকে বৃষ্টি কমতে পারে।

উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে উপরের দিকের জেলা – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। শনিবার পর্যন্ত এসব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে।

কলকাতায় অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা কম। দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তবে বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। আজ এবং আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। বুধবার থেকে বৃষ্টি কমতে পারে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ১.৭ মিলিমিটার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker