0%

মিলছে না বিদেশ যাওয়ার অনুমতি, এবার সুপ্রিম কোর্টে আবেদন অভিষেকের

বাংলা হান্ট ডেস্ক : বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অভিষেকের বিদেশযাত্রার অনুমতি না দেওয়ায় সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিদেশ যাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক (Abhishek Banerjee)

উল্লেখ্য,হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন না করেই তিনি সুপ্রিম কোর্টে বিশেষ আবেদন জানিয়েছেন। সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে অভিষেক জানিয়েছেন, ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের সমস্ত নির্দেশ তিনি মেনে চলেছেন। তদন্তে পূর্ণ সহযোগিতা করার পাশাপাশি কণ্ঠস্বরের নমুনাও জমা দিয়েছেন। তবুও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি মিলছে না বলে তিনি দাবি করেছেন। তাঁর আরও অভিযোগ, চোখের চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে আবেদন জানানো হলেও হাইকোর্ট থেকে সেই বিষয়ে কোনও ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যায়নি।

সুপ্রিম কোর্টে আগামী ৩ অগস্ট এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে ২০ জুলাই কলকাতা হাইকোর্টে বিদেশযাত্রার আবেদন নিয়ে শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণ করেছিলেন, “আপনার চোখের চিকিৎসা কলকাতার হাসপাতালে করা হয়নি। আদালত আপনাকে তখন যেতে দিতে পারে যখন এখানে এই চিকিৎসা করা যাবে না। আপনি কি কখনও SSKM গিয়েছিলেন? চিকিৎসকরা একটা বোর্ড গঠন করুক। মেডিক্যাল বোর্ড যদি মনে করে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রা প্রয়োজনীয়, তাহলে সমস্যা নেই।”

বিচারপতির এই মন্তব্যের পর আদালত জানায়, আগে রাজ্যের সরকারি চিকিৎসকরা বিষয়টি খতিয়ে দেখুন। মেডিক্যাল বোর্ড যদি বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তার পক্ষে মত দেয়, তবেই সেই আবেদন বিবেচনা করা যেতে পারে। অন্যদিকে, অভিষেকের বিদেশযাত্রার বিরোধিতা করে রাজ্যের পক্ষ থেকে আদালতে আপত্তি জানানো হয়েছিল। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার সওয়াল করেছিলেন, “শুধু ডিজে মামলা নয়। আর অনেক মামলায় জড়িত অভিষেক। এই অবস্থায় বিদেশ যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা হবে।”

Abhishek Banerjee appeals to  Supreme Court to get permission to travel abroad

আরও পড়ুন :এই তারকার জন্য বদলে যাচ্ছে শুভমান গিলের ব্যাটিং পজিশন! বড় সিদ্ধান্ত নেবে BCCI

দুই পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অভিষেকের বিরুদ্ধে থাকা অন্তর্বর্তী সুরক্ষা ৬ অক্টোবর পর্যন্ত বহাল রাখলেও বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। প্রসঙ্গত, চোখের সমস্যার কারণে অতীতেও একাধিকবার বিদেশে চিকিৎসা করাতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন নজর আগামী ৩ অগস্টের শুনানির দিকে। শীর্ষ আদালতের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে চিকিৎসার জন্য তাঁর বিদেশযাত্রার ভবিষ্যৎ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker