0%

‘কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো’, সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমন্ত্রণ ঋতব্রতর

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উঠতে থাকা অভিযোগ, সম্প্রতি এমনই একাধিক বিষয় নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নবাগত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। বিগত ১০ সপ্তাহে তৃণমূল ছেড়ে একসাথে মোট ২০ সাংসদ NCPI-তে যোগ দিয়েছেন। আগামীকাল দিল্লিতে তাঁদের সঙ্গে বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এপ্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়ে ঋতব্রত এদিন সাফ জানালেন, ‘NCPI একটা ভিন্ন রাজনৈতিক দল। তৃণমূল ছেড়ে যারা NCPI-তে গিয়েছেন তারা কোথায় মিটিং করবেন, কবে মিটিং করবেন, কি সিদ্ধান্ত নেবেন, এটা একদমই তাদের কালেকটিভের ব্যাপার। এগুলোর সাথে যেহেতু আমাদের কোন যোগাযোগ নেই তাই এই নিয়ে মাথা ঘামিয়ে কোন লাভ নেই, মাথা ঘামানোর কোন প্রয়োজন নেই। এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার।’

একইসাথে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মেডিকেল কাউন্সিলে অভিযোগ দায়ের হয়েছে বিদেশ যাত্রার জন্য তিনি কলকাতা হাইকোর্টে যে নথি জমা দিয়েছেন তার মধ্যে মেডিকেল সার্টিফিকেটে বড়সড় গড়মিল রয়েছে। এবিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ঋতব্রত বলেন, ‘দেখুন আপনারা অবাক হতে পারেন কিন্তু এই ধরনের অভিযোগ শুনে আমি এতটুকু আশ্চর্য নই।’

আরও পড়ুনঃ ‘উন্নয়নের প্রতি বিমুখ ডাবল ইঞ্জিন সরকার’! রাজ্যকে নিশানা করে বিস্ফোরক অভিষেক

অভিষেককে কটাক্ষ করে তিনি বললেন, ‘সবে প্যান্ডোরাস বক্সটা ওপেন হয়েছে।’ তাই সঠিকভাবে তদন্ত হলে আরও নানান ধরনের বিষয় সামনে আসবে বলে দাবী করেছেন তিনি। এমনকী সেবাশ্রয় নিয়ে বড় অভিযোগ করে তিনি বললেন, ‘সেবাশ্রয়কে কেন্দ্র করে সংবাদমাধ্যমে দেখছিলাম সেবাশ্রয় ক্যাম্পের বিভিন্ন ডকুমেন্টেশন সেগুলো সব পড়ে রয়েছে, রিপোর্ট সব পড়ে রয়েছে। প্রথমত সরকারি সেট আপকে ব্যবহার করে এই ধরনের কাজ করা যায় কি? তাছাড়া পশ্চিমবঙ্গে তো ৪২ জন লোকসভার এমপি। তাহলে এই ফেসিলিটি শুধু কি একজনকে দেওয়া হয়েছিল? এটাও তৎকালীন রাজ্য সরকারের যিনি প্রধান তাকে বলতে হবে। তিনি স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন বটে।’

অভিষেকের বিদেশ যাত্রার প্রসঙ্গ টেনে ঋতব্রতর দাবী, ‘আদালতে ভুল তথ্য জমা দিয়েছেন অভিষেক। তাই বিদেশ যাত্রার জন্য উনি যে মরিয়া, এটা বোঝা যাচ্ছে, এই নিয়ে কোন সন্দেহ নেই। এটা বুঝতে বিরাট বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। উনি যেনতেন প্রকারে বিদেশে চলে যেতে চাইছেন। এবং বাংলার বেশিরভাগ মানুষের আশঙ্কা হচ্ছে উনি বিদেশে একবার চলে যেতে পারলে, তা সে চোখের অছিলায় যদি চলে যেতে পারেন তাহলে উনি আর এমুখো হবেন না।’

একইসাথে তাঁর আরও সংযোজন, ‘বিদেশে হয়তো কোন অভয়ারণ্য খুঁজে নেবেন। ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের বদলে হয়তো কোন শেল কোম্পানির, বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা পৃথিবীর অন্য কোথাও একটা অভয়ারণ্য খুঁজে নেবেন। বাংলার মানুষ এটা চান না । মহামান্য আদালত তো বলেছেন এর আগে যে এসএসকেএম-এর বোর্ড সেই বোর্ড যদি মনে করে তবে পারমিশন দেওয়া যাবে।’

আরও পড়ুনঃ মাসে মাসে হাতে আসতে পারে ২০-৩০ হাজার! ৩ মাসের এই ট্রেনিং কোর্সের খুঁটিনাটি জানুন

অন্যদিকে তৃণমূলের প্রবীণ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) খোঁচা দিয়ে ঋতব্রত এদিন বললেন, ‘শুনছিলাম কোথাও একটা ঋতব্রত উলুবেড়িয়া কি যেতে পারে? গতকাল ছিলাম সারাদিন । আবার সামনের শনিবার বা রবিবার যাব, কল্যাণ দাকে একটা টেক্সট বা মেসেজ করে দেব, আপনাদেরও জানাবো। আমি চাই কল্যাণদা সারাদিন উলুবেড়িয়ায় আমার সাথে ঘুরুক। উলুবেড়িয়া শহরে একটা দোকানে খুব ভালো সিঙ্গারা ভাজে, বিকেলবেলা কল্যাণদাকে সেই সিঙ্গারা খাওয়াবো । আমার এমএলএ অফিসটা একদম সেই দোকানের উল্টোদিকে।’

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker