0%

Devotees throng Malda for Shiva Puja

দেবাদিদেব মহাদেব আদিনাথের রুদ্রাভিষেক ও শিবলিঙ্গ প্রতিষ্ঠা হল ইতিহাসের জেলা মালদহের আদিনায়। সোমবার বিকেলে আদিনায় বাবা আদিনাথ শিবের রুদ্রাভিষেককে ঘিরে ঢল নামে ভক্তদের! হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে তারকেশ্বর থেকে আনা হয় আদিনাথ শিবের শিবলিঙ্গের রুদ্রাভিষেক। আনা হয় কষ্টিপাথরে নির্মিত শিবলিঙ্গ। ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড়। ডমরু, খোল-করতালের ধ্বনি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শিবলিঙ্গটি মন্দিরে আনা হয়। পরে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বেদিতে প্রতিষ্ঠা করা হয়। ছিল কড়া পুলিশি নিরাপত্তা।

মালদহের গাজোল ব্লকে পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের আদিনায় পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত এলাকার ৫০ মিটারের কাছেই রয়েছে বাবা আদিনাথ শিবের মন্দির। সেই মন্দিরেই শিবলিঙ্গের রুদ্রাভিষেক করেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আদিনাথ শিবের মন্দির-সহ আশপাশের সমস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। তিনি জানান, আদিনাথ শিবের মন্দিরে শিবলিঙ্গের রুদ্রাভিষেক যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। পুলিশ সুপার বলেন, “পুজো অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে ও আয়োজনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের সঙ্গে বিজেপি দলের কোনও সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।” আদিনা মসজিদ না আদিনাথ মন্দির। তৃণমূল জমানায় এই বির্তক ওঠে। পুলিশ সুপার অনুপম সিং বলেন, “আর্কেলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ঐতিহাসিক স্মৃতিসৌধ থেকে ৫০-৬০ মিটার দূরে আয়োজন করা হয় এই শিবপুজোর। সেখানেই আদিনাথ মন্দির রয়েছে।” 

মালদহের গাজোল ব্লকে পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের আদিনায় পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত এলাকার ৫০ মিটারের কাছেই রয়েছে বাবা আদিনাথ শিবের মন্দির। সেই মন্দিরেই শিবলিঙ্গের রুদ্রাভিষেক করেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। 

হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য সভাপতি অভিজিৎচন্দ্র দাস বলেন, তাঁদের দাবি অনুযায়ী প্রায় ৮০০ বছর আগে মোগল শাসনামলে একটি প্রাচীন হিন্দু মন্দির ভেঙে সেখানে আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল। আইনগত উপায়ে আদিনাথ মন্দিরের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে তাঁদের আন্দোলন চলবে। এই আয়োজনের মালদহের উদ্যোক্তা কাজল গোস্বামী বলেন, “এই স্থাপত্যে আদিনাথ বা শিবমূর্তির অস্তিত্ব রয়েছে। স্থাপত্যের বিভিন্ন কারুকার্যে প্রমাণ রয়েছে হিন্দু দেব-দেবী। অর্থাৎ এই স্থাপত্য আদিনাথ পুরনো শিব মন্দির।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker