চিংড়ি রান্নায় আনুন নতুন চমক! সর্ষে-মালাইকারি ভুলে বানিয়ে ফেলুন সুস্বাদু বালাচং

বাংলা হান্ট ডেস্ক: মাছ প্রিয় বাঙালির কাছে চিংড়ি মাছের প্রাধান্য ও অন্য রকমের হয়। এবার চিংড়ির মালাই কারি খেয়ে যদি আপনার মুখে চড় পড়ে যায় তাহলে নতুনত্ব খাবার ট্রাই করতে চাইলে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু বালাচং। কিভাবে বানাবেন এই রেসিপিটি তা আজকে প্রতিবেদনে জানানো হল (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু বালাচং (Recipe)
হঠাৎ করে বাড়িতে অতিথি চলে আসলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তা শেষ থাকে না। এবার নতুনত্ব কোনো খাবার খাওয়াতে চাইলে অবশ্যই বানিয়ে ফেলুন সুস্বাদু এই চিংড়ির রেসিপিটি। দেখে নিন কিভাবে চটপট বানাতে পারবেন বালাচং (Recipe)।

আরও পড়ুন: বিয়ের মরসুমের সুখবর! একলাফে কমল সোনার দাম, হাতছাড়া করবেন না এই সুযোগ
উপকরণ:
৪০০ গ্রাম কুচনো চিংড়ি
৭-৮ টেবিল চামচ পেঁয়াজ কুচি
২ টেবিল চামচ রসুন বাটা
২-৩ টেবিল চামচ কাঁচালঙ্কা কুচি
১ চা চামচ হলুদ গুঁড়ো
২ চা চামচ লঙ্কার গুঁড়ো
২ চা চামচ জিরে গুঁড়ো
১ চা চামচ গোলমরিচের গুঁড়ো
স্বাদমতো নুন
১ টেবিল চামচ লেবুর রস
১ টেবিল চামচ ভিনিগার
৫-৬ টেবিল চামচ সর্ষের তেল
প্রণালী: প্রথমে মাছগুলোকে ধুয়ে নিন। এরপর একটি পাত্র সব রকমের শুকনো মশলা গুলো নিয়ে ভিনিগারে ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিন। পিয়াজ বাদামির রং এর হয়ে আসলো তার মধ্যে রসুন বাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবেন। এরপর বানিয়ে রাখা মশলার গুড়ো মিশ্রনটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। তারপর পরিমাণ মতন নুন দিয়ে দিন। এরপর মশলা কষানোর থেকে তেল ছেড়ে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মাছগুলো ভাজা ভাজা হয়ে এলে তার ওপর দিয়ে লেবুর রস দিয়ে দিন। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।




