0%

প্রেশার কুকারের পোড়া দাগ তুলতে আর কষ্ট নয়! এই ৩ টোটকাতেই মিলবে নতুনের মতো জেল্লা

বাংলা হান্ট ডেস্ক: রান্না করতে গিয়ে অনেক সময় প্রেসার কুকার পুড়ে যায়। আর এই প্রেসার কুকারের দাগ তোলা একেক সময় কষ্ট সাপেক্ষে হয়ে দাঁড়ায়। তবে আজকের প্রতিবেদনের রইল ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিভাবে আপনি সহজে এই প্রেসার কুকারের দাগ তুলে ফেলতে পারবেন সেই বিষয়ে তথ্য (Cooking Tips)।

পোড়া প্রেশার কুকার পরিষ্কার করবেন কীভাবে (Cooking Tips)

রান্না করতে গিয়ে বাসনপত্র পুড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। অনেকেরই এই অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ ক্ষণ ধরে সে বাসন মাজলেও দাগ ওঠে না। তবে ঘরোয়া কিছু টোটকা রয়েছে, যা মেনে চললে ঘষাঘষির ঝামেলা ছাড়াই কড়াই হবে সাফ।

Cooking Tips how to clean a burnt pressure cooker

আরও পড়ুন: বর্ষার ছুটিতে দার্জিলিংয়ের এই অচেনা জায়গা হতে পারে আপনার সেরা গন্তব্য

১) খানিকটা বেকিং সোডা মাখিয়ে রাখুন। ঘণ্টাখানেক পর ভাল করে ধুয়ে নিলেই কুকারটি ঝকঝক করবে।

২) কুকার ভর্তি করে জল নিয়ে ফুটতে দিন। ফুটন্ত জলে ১ চা চামচ বাসন পরিষ্কার করার তরল সাবান মিশিয়ে দিন। পাঁচ মিনিট অপেক্ষা করুন। তার পর দেখবেন কুকারের পোড়া অংশগুলি উঠতে শুরু করেছে।

৩) চাল ধোয়া জলের সঙ্গে কয়েক চামচ লেবুর রস মিশিয়ে নিন। চাল ধোয়া জলে থাকা স্টার্চ আর লেবুর রসের সাইট্রিক অ্যাসিড বাসনের জেদি দাগও তুলতে সাহায্য করে (Cooking Tips)।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker